বর্ষাকালে রাজধানীর প্রধান সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। বিশেষ করে পুরান ঢাকায় এই সমস্যা জনদুর্ভোগের অন্যতম কারণ। তার উপর রাস্তা খোঁড়াখুঁড়িতে এলাকাবাসীর দুর্ভোগের সীমা থাকে না। সীমাহীন দুর্ভোগের শিকার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। নগর ভবনের পশ্চিম পাশের নিমতলী, নবাব কাটরা, কায়েতটুলী, আগামসিহ লেন, আবুল হাসনাত রোড, কাজী আলাউদ্দিন রোড, বংশাল ও নাজিমুদ্দিন রোড-এসব এলাকায় বহুকাল ধরে পানি নিষ্কাশন ব্যবস্থার কোন উন্নতি হয়নি। তাই গত সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের কাছে এলাকাবাসীর প্রধান দাবি ছিল পানি নিষ্কাশন ব্যবস্থা সংস্কার করা।
জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি উদ্যোগ নেয় এবং গত মাসেই নবাব কাটরা রোড ও আগামসিহ লেনসহ কয়েকটি সড়কের সংস্কার কাজের। কিন্তু বর্ষাকালে রাস্তা খোঁড়াখুঁড়ি করায় সীমাহীন দুর্ভোগের কবলে পড়ে এলাকাবাসী।
বিস্তারিত দেখুন ডিজিটাল শর্টে:










