চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হায়দরাবাদে নিয়মিত খেলার ব্যবস্থা করবেন মানসিং

আরিফ চৌধুরীআরিফ চৌধুরী
৮:৩২ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

হায়দরাবাদের সঙ্গে বাংলাদেশের ক্রিকেট সম্পর্ক দীর্ঘ দিনের। সেই ৭০-৮০’র দশকের। ওই সময়ে ক্রিকেট বিশ্বে খুব কম মানুষই ছিলেন যারা এ দেশের ক্রিকেট নিয়ে মাথা ঘামাতেন। আর পি মানসিং তেমনই একজন। তখনকার ‘ডেকান হায়দ্রাবাদ ব্লুজ’ নিয়ে চারবার বাংলাদেশ সফর করেছিলেন মানসিং। অজিত ওয়াদেকার, ভগত চন্দ্রশেখর, সৈয়দ কিরমানির মতো ভারতীয় তারকা ক্রিকেটারদের বাংলাদেশে খেলতে নিয়ে এসেছিলেন তিনি।

বাংলাদেশ ক্রিকেটে সবচে বড় সাপোটার্স গ্রুপ ‘বাংলাদেশ ক্রিকেট সাপোটার্স এসোসিয়েশন’-বিসিএসএ। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক সেক্রেটারি মানসিংকে এদেশের ক্রিকেটের পক্ষ থেকে তাঁর প্রাপ্য সম্মান পৌঁছে দিয়েছে সংগঠনটি। ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের এই ম্যানেজারের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেন বিসিএসএ আজীবন সদস্য মোহাম্মদ ইয়াহিয়া ও খোরশেদ আলমগীর।

হায়দরাবাদে এসময় মানসিং বলেন, ‘আমি চাই অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-১৯ এর মতো বাংলাদেশের বয়সভিত্তিক দলগুলো নিয়মিত ভারতে এসে খেলুক। হায়দরাবাদে খেলার সব ব্যবস্থা আমি নিজে করবো। এভাবে নিয়মিত খেললে ক্রিকেটের মাধ্যমে দুদেশের বন্ধুতা আরও মজবুত হবে।’


মানসিং তাঁর লেখা ‘ক্রিকেট বিরিয়ানি: দি হিস্ট্রি অব হায়দরাবাদ ক্রিকেট’ বইটি বিসিএসএ’কে উপহার দেন। এসময় তিনি বলেন, ‘আমি বিসিএসএ’র কাছ থেকে এমন সম্মান পেয়ে অনেক আনন্দিত। বাংলাদেশের সমর্থকরা এভাবে আমাকে সম্মানিত করবে সেটি কল্পনাও করিনি। আমি ঢাকায় গেলে তোমাদের সাথে আবারো দেখা করতে চাইবো। আমার চাওয়া বাংলাদেশ-ভারত ক্রিকেট সম্পর্ক আরো এগিয়ে যাক। এজন্য যতোটা সম্ভব পাশে থাকার চেষ্টা আমি করবো। আশা করি বাংলাদেশের ক্রিকেট তার উন্নতির ধারা বজায় থাখবে।’

হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে বাংলাদেশ দলকে সমর্থন যোগাতে ভারতে যায় বিসিএসএ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নকআউটে সঙ্গী মরক্কো

জুন ২৫, ২০২৬

ভিনির জোড়া গোল, নেইমারের ফেরা, স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

নেইমারকে বেঞ্চে রেখে স্কটল্যান্ডের বিপক্ষে নামছে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

কানাডাকে সঙ্গী করে নকআউটে সুইজারল্যান্ড, অপেক্ষায় বসনিয়া

জুন ২৫, ২০২৬

প্রতিকূল আবহাওয়ায় ব্রাজিল ম্যাচ স্থগিত হলে, মরক্কোর খেলাও কি বন্ধ থাকবে?

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT