চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসান মুরাদের ঘূর্ণিতে ইনিংস ব্যবধানে জিতল মধ্যাঞ্চল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ন ১৫, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
হাসান মুরাদ

হাসান মুরাদ

মার্শাল আইয়ুবের সেঞ্চুরির পরও ইনিংস ব্যবধানে হার এড়াতে পারেনি বিসিবি উত্তরাঞ্চল। ওয়ালটন মধ্যাঞ্চলের বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ৬ উইকেট তুলে নিলে উত্তরাঞ্চলের দ্বিতীয় ইনিংস থামে ২৭৪ রানে।

চট্টগ্রামে ইনিংস ও ৭০ রানের জয় দিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) শুরু করলেন সৌম্য-মিঠুনরা।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৩৪৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করে উত্তরাঞ্চল। তৃতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে তোলে ১৭২ রান।

হাসানের শিকার ছিল তিন উইকেট। চতুর্থ ও শেষদিনে তিনি আরও তিন ব্যাটারকে সাজঘরে পাঠালে তিনশর আগেই গুটিয়ে যায় দলটি।

অল্পের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন তানজিদ হাসান তামিম। হাসানের স্পিনে বোল্ড হওয়ার আগে উত্তরাঞ্চলের ওপেনার খেলেন ৯০ রানের ইনিংস। অধিনায়ক মার্শাল ১০১ রানের ইনিংস খেলে আউট হন সপ্তম ব্যাটার হিসেবে।

মার্শালের বিদায়ের পর কোনো রান যোগ না করে আরও তিন ব্যাটার আউট হন। শূন্য রানে শেষ ৪ উইকেট হারালে ইনিংস হার মেনে নিতে হয় দলটিকে।

Reneta

রবিউল হক তিনটি ও মৃত্যুঞ্জয় চৌধুরী একটি করে উইকেট নেন।

ম্যাচের তৃতীয় দিনে সৌম্য সরকারের সেঞ্চুরির পর ইনিংস ঘোষণা করে মধ্যাঞ্চল। ১৩০.১ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে তারা তোলে ৫৬৩ রান। সৌম্য ১৪৮ বলে ১০৪ ও মোসাদ্দেক ৫৭ বলে ৫০ রানে অপরাজিত থাকেন।

আগেরদিন মধ্যাঞ্চলের দুই ওপেনার মিঠুন-মিজান গড়েন ৩২৭ রানে জুটি। মিঠুন ১৭৬ ও মিজান ১৬২ রান করে আউট হন। তার আগে উত্তরাঞ্চল প্রথম ইনিংসে ২১৯ রানে অলআউট হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: বিসিএলমিজানমিঠুনলিড স্পোর্টসসৌম্যহাসান মুরাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT