জয়া আহসান। দুই বাংলার জনপ্রিয় তারকা। সামজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে গতকাল মঙ্গলবার স্ট্যাটাস দিয়েছেন তিনি। তিনি লিখেছেন—
‘আমার প্রিয় কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের লেখার টেবিল।
বাংলার অন্যতম কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। শুধু মাত্র গল্প লিখেই যে দেশের অন্যতম প্রধান লেখক হওয়া যায়, তিনি তার প্রতক্ষ প্রমাণ। তার গল্প হয়ে উঠেছে বাঙালির ইতিহাস আর আকাঙ্খার প্রামাণ্য দলিল। তার লেখার মধ্যে দিয়ে আমি বাংলার প্রান্তিক মানুষের যাপিত জীবন, দ্রোহ, প্রেম ও সংগ্রাম বুঝতে শিখেছি।
তার লেখার টেবিলের এই ছবির মধ্যে দিয়ে জীবন্ত কিংবদন্তী প্রিয় এই সাহিত্যিককে জানাই শ্রদ্ধা।’








