চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতাল দখল করে চিকিৎসকদের নির্বাচন

ম. শাফিউল আল ইমরান ম. শাফিউল আল ইমরান
৯:৫৮ অপরাহ্ণ ৩১, জুলাই ২০১৫
অন্যান্য, স্বাস্থ্য
A A

হাসপাতালে রোগীদের বিড়ম্বনায় ফেলে সরকারি হাসপাতালে ভোট কেন্দ্র করেছে একটি চিকিৎসক সংগঠন। শুক্রবার রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনিষ্টিটিউড ও হাসপাতালে ভোট কেন্দ্র স্থাপন করে চলেছে প্রচারণা ও ভোটগ্রহণ। ফলে ভর্তি হওয়া রোগীরা যেমন সমস্যায় পড়তে হয়েছে, তেমনি ভর্তি হতে আসা রোগীদেরও ভোগান্তির শিকার হতে হয়।

সরেজমিনে দেখা গেছে, প্রায় ৮ হাজার ভোটার-চিকিৎসকদের সংগঠন ‘বাংলাদেশ ডেন্টাল সোসাইটি’র নির্বাচন উপলক্ষে রাজধানীর আগারগাঁয়ে ওই হাসপাতালে নির্বাচনী ভেন্যু করে চলে ভোটযজ্ঞ। শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলে। হাসপাতালের গেটে নির্বাচনী ক্যাম্প আর প্রচরণার জটলায় এই হাসপাতালে চিকিৎসা নিতে আসা অনেক রোগীরা দুর্ভোগে পড়েছিলেন।

আবার প্রবেশ মুখে ভোটারদের পরীক্ষায় কড়া পাহারার কারণে রোগীদের স্বজনদের পড়তে হয় না সমস্যায়। রোগীদের সাথে ঠিকমতো দেখা করতে না পারায় আক্ষেপ করেছেন অনেকে। ছুটির দিনে রাজধানীর বাইরে থেকে অনেকে হাসপাতালে এসে ভোগান্তিতে পড়েছেন।

Banglabid

নেত্রকোনা থেকে চিকিৎসা নিতে আসা ললিতা আকতার বলেন, আমার ছেলে চাকরি করে, নিয়ে আসতে পারে না তাই আজ শুক্রবার ভীড় কম হবে বলে এসেছি। কিন্ত এখানে এসে যে অবস্থা দেখলাম, তাতে অন্যদিন আসাই ভাল ছিলো।

সাত দিন আগে বাবাকে ভর্তি করানো সাজ্জাদ জানান, সকালে খাবার নেওয়ার জন্য বাহিরে গিয়েছিলাম ভেতরে ঢুকতে এক ঘন্টা লেগেছে। আমি বুঝলাম না, হাসপাতালে নির্বাচন হয় কী করে।

ওই নির্বাচনে দুইটি প্যানেলে মোট ৯৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এক পক্ষের নেতৃত্বে ছিলেন ডা. মো. শামছুজ্জোহা নিজাম আর অপর পক্ষে ছিলেন ডা. মো. আবুল কাশেম। মোট ভোটার সংখ্যা সাড়ে সাত হাজারের বেশী।

Reneta

রোগী ও রোগীর আত্নীয়স্বজন সমস্যার কথা জানালেও বিষয়টি মানতে নারাজ চিকিৎসক ও চিকিৎসক নেতারা।

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনিষ্টিটিউড ও হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. তৌহিদ আনোয়ার চ্যানেল আই অনলাইনকে বলেন, আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে না। আমরা ঠিকমতো রোগী দেখছি। ভোট তো বাইরে হচ্ছে, তবে বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষ ভালো বলতে পারবেন।

ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ডা. আবু মোহাম্মদ শরিফুল আলম খান সবুজ চ্যানেল আই অনলাইনকে বলেন, নির্বাচনের ভেন্যুর জন্য মহাপরিচালক মহোদয়কে দায়িত্ব দেওয়া হয়েছিলো। তিনি ১০ সদস্যের যে কমিটি করেছিলেন, ওই কমিটি এই জায়গা নির্ধারণ করেছেন।

হাসপাতালে কেনো নির্বাচনের ভেন্যু হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের চাওয়া ছিল নিরপেক্ষ ভেন্যুতে নির্বাচন হোক। কথা ছিল ইঞ্জিনিয়ার্স ইনিষ্টিটিউটে হবে, পরে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে হওয়ার কথা ছিলো কিন্তু স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে এখানে নির্ধারণ করা হয়।

হাসপাতালে নির্বাচন ও রোগীদের সমস্যার বিষয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনিষ্টিটিউড ও হাসপাতালের পরিচালক ডা. জালাল আহমেদ টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, হাসপাতালের মধ্যে নির্বাচন হচ্ছে না, হাসপাতালের অডিটরিয়ামে হচ্ছে। আসলে মহাপরিচালক মহোদয়ের চিঠির কারণে আমরা এই ব্যবস্থা করেছি।

প্রায় ৮ হাজার ভোটারের নির্বাচন কীভাবে একটি অডিটরিয়ামে হয় এবং চিকিৎসা ব্যবস্থার কোনো সমস্যা হচ্ছে কিনা এ প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমিতো এখন হাসপাতালে নেই, তাই আমি এ বিষয়ে কিছু বলতে পারছি না।

হাসপাতালে ভোটযজ্ঞের আশেপাশে অনেক সিনিয়র চিকিৎসক ও চিকিৎসক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। তাদের অনেককে এ বিষয়ে প্রশ্ন করা হলে তারা বিষয়টি নিয়ে বিব্রতবোধ করেন এবং কোনো কিছু বলতে অপারগতা প্রকাশ করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভোটহাসপাতাল
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT