চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতাল ছেড়ে ‘একমাত্র সংবাদ সম্মেলন’ শেষে বাড়িমুখী ক্ষুদে থাই ফুটবলাররা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৪ অপরাহ্ন ১৮, জুলাই ২০১৮
আন্তর্জাতিক
A A

থাইল্যান্ডের গুহা থেকে উদ্ধারের এক সপ্তাহ পর ১২ ক্ষুদে ফুটবলার ও তাদের কোচ হাসপাতাল ছেড়েছেন। থাম লুয়াং গুহা থেকে উদ্ধারের পর থেকেই চিয়াং রাই ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন তারা।

বিবিসি জানিয়েছে, একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রথমবারের মতো জনসম্মুখে আসবেন এই ফুটবল দল ও তার কোচ। সেখানে তাদের কঠিন পরীক্ষার অভিজ্ঞতা বলবেন তারা। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিবেন। এরপরেই তারা তাদের পরিবারের কাছে ফিরে যাবেন বলে জানানো হয়েছে।

থাইল্যান্ড সরকারের প্রধান মুখপাত্র সানসার্ন কায়েওকুমনার্দ সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, সাংবাদিকরা তাদের প্রশ্ন করতে পারবে এবং এরপর তারা তাদের স্বাভাবিক জীবনে ফিরে যাবে। তখন গণমাধ্যম তাদের আর বিরক্ত করবে না।

চিয়াং রাইয়ের প্রাদেশিক গভর্নর প্রাচোন প্রাতসুকান জানান, এটাই হবে তাদের একমাত্র আনুষ্ঠানিক ‘মিডিয়া সাক্ষাৎ’। এরপর গণমাধ্যমের সাথে তাদের এ ব্যাপারে আর কোন কথা হবে না বলেও জানান তিনি।

সাংবাদিকরা এই কিশোরদের যা যা প্রশ্ন করতে চান তা আগেই জমা দেবেন এবং তা পরীক্ষা করে দেখা হবে। প্রশ্নগুলো পরীক্ষা করে দেখবেন একজন শিশু মনোচিকিৎসক, যাতে প্রশ্নের ফলে কিশোরদের উপর কোন নেতিবাচক প্রভাব না পড়ে।

এই সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় বিকাল ৫টা)।

Reneta

এছাড়াও কিছু সময়ের জন্য কিশোরদের বৌদ্ধ সন্নাসীদের রীতি পালন করানোর পরিকল্পনা রয়েছে। দেশটিতে দুর্ভাগ্যের শিকার হওয়া পুরুষদের জন্য এটি একটি প্রথা।

মিয়ানমারের সঙ্গে সীমান্তের কাছে ১০ কিলোমিটার দীর্ঘ থাম লুয়াং গুহা থাইল্যান্ডের দীর্ঘতম গুহা। গুহাটিতে ঢোকার পর গত ২৩ জুন নিখোঁজ হয় ১২ খুদে ফুটবলার ও তাদের কোচ।

ক্ষুদে ফুটবলারদের বয়স ১১ থেকে ১৬ বছরের মধ্যে। আর তাদের সহকারী কোচ এক্কাপোল জানথাওংয়ের বয়স ২৫ বছর।

এই কিশোররা স্থানীয় ফুটবল দল ওয়াইল্ড বোরসের সদস্য।

নয় দিন সেখানে আটকে থাকার পর ২ জুলাই ব্রিটিশ ডুবুরি রিচার্ড স্ট্যানটন ও জন ভলানথেন তাদের সন্ধান পান।

তিনদিনের উদ্ধার অভিযানে গত ১০ জুলাই  গুহায় আটকে পড়া সবাইকে উদ্ধার করা হয়। এর আগে, ৮ জুলাই চারজন ও ৯ জুলাই চারজনকে উদ্ধার করেন উদ্ধারকারীরা এবং উদ্ধার অভিযানের শেষদিন চার ফুটবলার ও তাদের কোচকে গুহা থেকে বের করে আনেন উদ্ধারকারীরা।

গাঢ় অন্ধকারের মধ্যে হেঁটে, কাদা মাড়িয়ে, কখনো চড়াইয়ে উঠে, আবার কখনো পানির নিচ দিয়ে সাঁতরে ওই কিশোরদের বের করে আনা হয়েছিলো।

Jui  Banner Campaign
ট্যাগ: গুহায় আটকথাইল্যান্ডথাম লুয়াং গুহাসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের মাঝে ভারত ছাড়লেন আমিরাতের পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়

ফেব্রুয়ারি ৯, ২০২৬

মঙ্গলবার ৮ লেখকের হাতে তুলে দেয়া হবে ‘ঢাকা ব্যাংক–আনন্দ আলো সাহিত্য পুরস্কার’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

এবারের ভোট জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়ার: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘এই চারটি দিন সত্যিই ম্যাজিক্যাল ছিল’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বাংলাদেশের জনগণকে আর রাস্তায় নামতে হবে না: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT