বিনোদন

হাসপাতালে স্বীকৃতির পাশে রুনা লায়লা-সাবিনা ইয়াসমিন

হাসপাতালে স্বীকৃতির পাশে রুনা লায়লা-সাবিনা ইয়াসমিন

দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন সঙ্গীতশিল্পী স্বীকৃতি। তাকে দেখতে প্রতিদিনই কোনো না কোনো সঙ্গীতশিল্পী হাসপাতালে দেখতে যাচ্ছেন এবং সাহস দিচ্ছেন।

গত রোববার উপমহাদেশের কোকিলকণ্ঠি শিল্পী সাবিনা ইয়াসমিন স্বীকৃতিকে দেখতে হাসপাতালে যান। তার একদিন পরে সোমবার স্বীকৃতিকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন আন্তর্জাতিক খ্যাতিমান সম্পন্ন  সঙ্গীতশিল্পী রুনা লায়লা।

ক্যানসারে আক্রান্ত স্বীকৃতির মন উৎফুল্ল করতে রুনা বলেন, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। শুধু মনে সাহস রাখো। সুস্থ হয়ে কিন্তু আমাদের সবাইকে দাওয়াত দিবে। তোমার হাতের রান্না খেতে আমরা সবাই তোমার বাসায় যাবো। 

কিংবদন্তি শিল্পী রুনা লায়লা স্বীকৃতির পাশে বসে সাহস দেওয়ার জন্য  বলেন, তোমার যে অসুখ হয়েছে সেই একি অসুখ বলিউড নির্মাতা অনুরাগ বসুরও হয়েছিলো। তিনি এখন সুস্থ হয়ে জীবন-যাপন করছেন। তুমি ঠিক একিভাবে সুস্থ হয়ে যাবে। চিন্তা করো না মনে সাহস রাখো।

রুনা লায়লার সঙ্গে হাসপাতালে আরো গিয়েছিলেন খ্যাতিমান সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল, জনপ্রিয় গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সঙ্গীতশিল্পী আখি আলমগীর, কবির বকুল।

জানা গেছে উন্নত চিকিৎসার জন্য ৮ সেপ্টেম্বর ভারতের মুম্বাইয়ে নিয়ে যাওয়া হবে স্বীকৃতিকে। তার সঙ্গে থাকবেন স্বামী সাকলায়েন, ছোট বোন লাবনী, তার স্বামী এবং সন্তানরা।  

বিষয়:সঙ্গীতশিল্পী স্বীকৃতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…