চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৯:৫০ অপরাহ্ন ১৫, নভেম্বর ২০২০
জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের নাগরপুর হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানা অফিসার ইনচার্জ মো.আনিসুজ্জামান বলেন, ‘নিহত গৃহবধূ লাভলী আক্তার (২৭) উপজেলার কোকাদাইর গ্রামের মো. চাঁন মিয়ার মেয়ে এবং বনগ্রাম গ্রামের আরান আলীর ছেলে লুৎফরের স্ত্রী। তারা তিন সন্তানের জনক-জননী। তাকে আজ বিষক্রিয়া জনিত চিকিৎসা করাতে হাসপাতালে নিয়ে আসেন স্বামী লুৎফর রহমান। পরে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু হয়। পরে ওই স্বামী মরদেহ রেখেই পালিয়ে গেছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়।’

‘পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দিলে তা গ্রহণ করা হবে। তদন্ত শেষে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।’

এ বিষয়ে নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, ‘বিষ খাওয়া অবস্থায় লাভলী আক্তারকে হাসপাতালে নিয়ে আসলে আমরা যথাসাধ্য চেষ্টা করেও তাকে বাঁচাতে পারিনি।’

নিহত লাভলীর ভাই ওমর ফারুক বলেন, ‘দাম্পত্য কলহের জের ধরে তাকে প্রায়ই মারধোর করতো। এ নিয়ে বেশ কয়েকবার বিচার শালিসও হয়েছে। রোববার সকালে আমার বোন ফোন দিয়ে তাকে মারপিট করার কথা জানায় ও আমাদের বাড়িতে নিয়ে যেতে বলে। আনতে যাওয়ার পথেই খবর পাই বোন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বোনকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার। ঘটনার পর লুৎফর ও তার পরিবারের লোকজন পালিয়ে গেছেন বলে জানান প্রতিবেশীরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্ত্রীর মরদেহ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপি সরকারের প্রতি পূর্ণ আস্থা বিশ্বব‍্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার

এপ্রিল ১৫, ২০২৬

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে বিকল্প শ্রমবাজার সন্ধানে পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী

এপ্রিল ১৫, ২০২৬

আমরাই সেমিফাইনালে খেলার যোগ্য ছিলাম: ফ্লিক

এপ্রিল ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের নতুন নির্দেশনা

এপ্রিল ১৫, ২০২৬

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে মোদি–ট্রাম্পের ফোনালাপ

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT