চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতালে সাকিব, ব্যাটিং নিয়ে শঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪০ অপরাহ্ন ২৭, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A
মাটিতে লুটিয়ে কাতরাচ্ছেন

মাটিতে লুটিয়ে কাতরাচ্ছেন

ফিল্ডিং করার সময় বাম হাতের আঙ্গুলে চোট পেয়ে মাঠ ছেড়েছেন সাকিব আল হাসান। ড্রেসিংরুমে না গিয়ে সাকিবকে যেতে হয়েছে বিসিবির মেডিকেল রুমে। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং করতে পারবেন কিনা; তা নিয়েই জেগেছে শঙ্কা। শেষ খবর, আঙুলে এক্স-রে করানোর জন্য তাকে অ্যাপোলো হাসপাতালে নেয়া হচ্ছে।

বিসিবির মেডিকেল টিম জানাচ্ছে, সাকিবের চোট বাঁ হাতের কনিষ্ঠ আঙুলের নিচের অংশে।

সাকিব এ ম্যাচে খেলতে পারবেন কিনা সেটি জানতে চাইলে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী চ্যানেল আই অনলাইনকে জানান, ‘মনে হয় খেলা হবে না।’

দুর্ঘটনাটি ঘটে ম্যাচের ৪২তম ওভারে। রান আউটের সুযোগ পেয়ে এক্সট্রা কাভার থেকে ছুটে গিয়ে বল ধরার সময় মাটিতে লুটিয়ে পড়েন সাকিব। বাম হাতের আঙুলে শঙ্কা জাগানো চোটটি পান তখনই। মাঠ ছাড়েন সঙ্গে সঙ্গেই।

চোট কতটা গুরুতর সেটা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে টাইগার ড্রেসিংরুমে ভয়ের শ্রোত বয়ে যাওয়ার যথেষ্ট কারণ ছিল। কারণটা বোঝা যাচ্ছিল মাঠ ছাড়ার সময় সাকিবের বেদনাকাতর মুখচ্ছবি দেখেই!

Jui  Banner Campaign
ট্যাগ: সাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার সম্ভাব্য উত্তরসূরি কিম জু অ্যা কে?

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

এনসিপি প্রত্যাশামতো আসন না পাওয়ার কারণ কী!

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস আজ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

জয়পুরহাটের দুই আসনে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT