চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লির হাসপাতালে অক্সিজেন সংকটে ২৫ করোনা রোগীর মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৮ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০২১
আন্তর্জাতিক
A A

ভারতের দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে অক্সিজেন সংকটে ২৫ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

শুক্রবার হাসপাতালের এক কর্মকর্তা এই তথ্য জানান। রাজধানীর সরকারি হাসপাতালগুলোর পরিস্থিতি কতটা ভয়াবহ সেই চিত্রই তুলে ধরেন তিনি।

জয়পুর গোল্ডেন হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ড. ডিকে বালুজা বলেন, আমাদের সরকার থেকে ৩.৫ মেট্রিক টন অক্সিজেন বরাদ্দ দেওয়া হয়েছিল। বিকেল ৫টার মধ্যে সেটার সাপ্লাই আসার কথা ছিল। কিন্তু সেটা হাসপাতালে এসে পৌঁছায় মধ্যরাতে। ততক্ষণে ২৫ রোগীর মৃত্যু হয়।

হাসপাতালে ভর্তি অন্তত ২১৫ করোনা আক্রান্ত রোগীর অবস্থা গুরুতর এবং তাদের তীব্রভাবে অক্সিজেন দরকার বলেও জানান তিনি।

হাসপাতালটি এখন দিল্লি হাইকোর্টের সাহায্য চেয়েছে। জয়পুর গোল্ডেন হাসপাতাল তাদের আবেদনে বলেছে, আগামী কয়েক মিনিটেই খুব বড় মানবিক সংকট ধেয়ে আসছে আমাদের হাসপাতালে। এরই মধ্যে ২৫টি জীবন হারিয়ে ফেলেছি। আমরা অক্সিজেনের জন্য হাঁপাচ্ছি। দয়া করে সাহায্য করুন, দয়া করুন।

জয়পুর গোল্ডেন হাসপাতাল দ্বিতীয় হাসপাতাল যারা অক্সিজেনের অভাবে এমন সাহায্যের আবেদন করলো। এর আগে সকালে মুলচান্দ হাসপাতাল জরুরি সাহায্য চায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে। সেখানেও ১৩০ জন করোনা রোগী লাইফ সাপোর্টে রয়েছেন।

Reneta

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দিল্লিতে বেশ কিছু হাসপাতালে অক্সিজেন সাপ্লাই, বেড ও ওষুধের সংকট দেখা গেছে।

আদালত কেন্দ্রকে তাদের আদেশ কঠোরভাবে পালনের নির্দেশ দিয়েছে। কোনোরকম বাধা ছাড়াই মেডিকেল অক্সিজেন সরবরাহ করার নির্দেশ তাদের। বিচারকরা বলেন: ভিক্ষা করেন, ধার করেন বা চুরি করেন। তা না হলে সমস্ত নরকের দরজা খুলে যাবে।

দিল্লিতে একদিনেই এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ২৪ হাজার ৩৩১ জন, মৃত্যু হয়েছে ৩৪৮ জনের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অক্সিজেনকরোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসভারতমৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র

এপ্রিল ২০, ২০২৬

সব দিন সবার জন্য ভালো যায় না: নাহিদ রানা

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র সচিবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক

এপ্রিল ২০, ২০২৬

নানা আয়োজনে পর্তুগালে বৈশাখী উৎসব

এপ্রিল ২০, ২০২৬

বিসিবি নির্বাচন হতে পারে কবে, জানালেন তামিম

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT