চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতালের বেডে শুয়ে শাওনকে যে কথা বললেন রিয়াজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৪ পূর্বাহ্ণ ২০, অক্টোবর ২০১৫
বিনোদন
A A

গত সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে চিত্রনায়ক রিয়াজ রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন। মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’সিনেমার শুটিংয়ের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন।

গুনী এই অভিনেতা হাসপাতালের বেডে শুয়ে নির্মাতা শাওনকে বলেছেন, ‘শাওন আপনার শুটিং আছে, আপনি যান।’ রিয়াজকে হাসপাতালে নিয়ে যাওয়ার এমন ঘটনা ফেসবুকে লিখেছেন নির্মাতা মাসুদ আখন্দ। চ্যানেল আই অনলাইনের পাঠকদের জন্য সেটা হুবহু প্রকাশ করা হলো।

‘কৃষ্ণপক্ষে’র সেটে বসে গল্প করছি পরিচালক মেহের আফরোজ শাওন এবং অভিনেতা ফেরদৌস ভাইয়ের সাথে। সেট রেডি অভিনেতা রিয়াজ ভাই ও মাহিয়া মাহি সেটে এলেই শুটিং শুরু হবে। এর মধ্যে একজন এসে জানালো রিয়াজ ভাই অসুস্থ এবং বমি করছেন। আমরা তিনজনেই দৌড়ে দোতলায় গেলাম।

দোতলায় একটা খাটে তিনি শুয়ে আছেন। আমরা জিজ্ঞাসা করতেই তিনি বললেন একটু খারাপ লাগছে, ঠিক হয়ে গেলেই শুটিং করবো। ফেরদৌস ভাই রিয়াজ ভাইয়ের গায়ে হাত দিয়ে দেখে বললেন, শরীর এতো ঠাণ্ডা কেন? এক্ষুনি হাসপাতালে নিতে হবে। আমি স্পর্শ করে দেখি ফ্রিজের ঠাণ্ডা পানির বোতলের মতো তার শরীর ঠাণ্ডা হয়ে আছে কিন্তু তিনি অনবরত ঘামছেন।

আমি আর ফেরদৌস ভাই ধরে রিয়াজ ভাইকে দ্রুত নিচে নামালাম এবং উত্তরা হাসপাতালে নিয়ে গেলাম। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পরে এম্বুলেন্সে করে এপোলো হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার বললেন যে আপনারা সঠিক সময়ে উনাকে নিয়ে এসে খুব ভালো করেছেন। এমন সময় রিয়াজ ভাই পরিচালককে বললেন, ‘শাওন আপনার শুটিং আছে, আপনি যান। আমি ঠিক হয়ে যাবো।’

পরিচালক কিছু না বলে বাইরে এসে ঢক ঢক করে অনেকটা পানি খেলেন। আমি প্রশ্ন করি, গুরপত্নি ভয় পেয়েছেন? তিনি দিশেহারা দৃষ্টিতে আমার দিকে তাকান। আমি নির্ভয়ের হাসি দেয়ার চেষ্টা করি। ওই যে দেখা যায় ফেরদৌস ভাই রিয়াজ ভাইকে ছায়ার মত আগলে আছেন।

Reneta

রিয়াজ ভাইকে রেখে আমি যখন হাসপাতাল থেকে বেরিয়েছি তখন রিয়াজ ভাইকে একটি রিং পড়ানো হয়েছে। যতটুকু বুঝেছি তিনি বিপদ মুক্ত। সিসিইউ’র সামনে আমাদের ইন্ডাস্ট্রির যত শিল্পী কলাকুশলী খবর পেয়েছেন সবাই চলে এসেছেন। রিয়াজ ভাইয়ের জনপ্রিয়তা সেটা অনেকের চোখের জল আমাকে বলে দিচ্ছিল প্রচণ্ড ভাবে। দেশের বাইরে থেকে এই জনপ্রিয়তা ঠিক ভাবে বোঝা যায় না।

আমার বিশ্বাস রিয়াজ ভাই খুব দ্রুত সুস্থ হয়ে কৃষ্ণপক্ষের কাজ শেষ করবেন ইনশাল্লাহ। এই লেখাটি কিছু অদ্ভুত অদ্ভুত আজগুবি নিউজ দেখে লিখলাম। না জেনে আজগুবি কথাগুলো কেনো পত্রিকা লিখছে আমি বুঝতে পারছি না। বাংলাদেশের মানুষ গুলোই বুঝি এমনই অদ্ভুত। এম্বুলান্সের ড্রাইভার উত্তরা থেকে বসুন্ধরা যাওয়ার পথে আমার সাথে অভিনেতা মান্নার মৃত্যু কাহিনী বর্ণনা শুরু করলো। এবং এর সাথে রিয়াজ ভাইয়ের বর্তমান ঘটনার কতটুকু মিল সেটা বুঝাচ্ছিল কারণ একই ড্রাইভার অভিনেতা মান্নার সময়েও ছিলেন।

আমি আহত কণ্ঠে বললাম, ভাই আপনার কি মাথা খারাপ? কি সময়ে কিসের গল্প শুরু করলেন? গাড়ি চালান। সে আমাকে বলে, সরি স্যার, সরি। আসলে রিয়াজ ভাইকে এমন অবস্থায় দেখে আউলা হয়ে গেছি। তিনি আমার খুব প্রিয় একজন নায়ক। আমি হতভম্ব হয়ে বাঙালি দেখি। সাংবাদিক থেকে এম্বুলেন্সের ড্রাইভার সবার মাথাই আউলা হয়ে গেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঢালিউডনায়করিয়াজ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘রাজনীতি না করলে আমার দিন চলবে না?’

মে ৬, ২০২৬

বিসিবি নির্বাচন: কাউন্সিলরদের জন্য সংস্থা, ক্লাব ও সংগঠনের তালিকা চূড়ান্ত

মে ৬, ২০২৬

সিমন্স বলছেন, বোলিংয়ে বাংলাদেশ-পাকিস্তান সমানে সমান

মে ৬, ২০২৬

সাদের হাত ধরে বিশ্ব মঞ্চে সিরিজ ‘অ্যানি’

মে ৬, ২০২৬

জয়ার কারণে যেভাবে ভাগ্য খুলেছিল অমিতাভের

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT