চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতালের বাথরুমে উদ্ধার নবজাতক গহীনের ঠিকানা ‘ছোটমনি নিবাস’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৭ পূর্বাহ্ণ ১৭, মে ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

শিশু হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার করা নবজাতকটির ঠিকানা এখন আজিমপুরের সমাজসেবা অধিদফতরের ‘ছোটমনি নিবাস’। নবজাতকটির নাম রাখা হয়েছে গহীন।

বৃহস্পতিবার দুপুরে ছোটমনি নিবাস’ এর উপ-তত্ত্বাবধায়ক জুবলি বেগম রানুর কাছে তুলে দেন। গহীনকে অ্যাম্বুলেন্সযোগে আজিমপুরে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার চ্যানেল আই অনলাইনকে বলেন, পিতৃ-মাতৃ পরিচয়হীন ০ থেকে ৭ বছর বয়সী পরিত্যক্ত, পাচার উদ্ধার করা শিশুদের ছোটমনি নিবাসে লালনপালন করা হয়।

Banglabid

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদফতর ৬ বিভাগে অবস্থিত ৬টি ছোটমনি নিবাসে শিশুদের মাতৃস্নেহে প্রতিপালন, রক্ষণাবেক্ষণ, খেলাধুলা ও সাধারণ শিক্ষা প্রদান করছে।

তিনি বলেন, শিশুটিকে প্রকৃত অভিভাবকের কাছে ফিরিয়ে দিতে শিশু হাসপাতাল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণের পাশাপাশি ম্যানুয়াল পদ্ধতিতেও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে শেরেবাংলা নগর থানা পুলিশ। পাশাপাশি ইচ্ছাকৃতভাবে কেউ শিশুটিকে শিশু হাসপাতালের রেখে গেল কিনা কিংবা কোন অসাধুচক্র শিশুটিকে অন্য কোথাও থেকে চুরি করে কাউকে দেওয়ার জন্য এখানে এনেছে কি না সে বিষয়েও বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

এদিকে শিশুটিকে দত্তক নিতে ডিসি তেজগাঁওয়ের অফিসিয়াল ফেসবুক পেজে দেশ বিদেশ থেকে হাজার হাজার আগ্রহীরা যোগাযোগ করে।

Reneta

এ বিষয়ে জানতে চাইলে বিপ্লব কুমার সরকার বলেন, তেজগাঁও বিভাগে কর্মরত পুলিশ কর্মকর্তাদের ফেসবুক ইনবক্স, হোয়াটস অ্যাপ, ভাইবারে শিশুটিকে দত্তক নিতে দেশ বিদেশ থেকে  হাজার হাজার অনুরোধ আসে। অনেকেই  শিশুটির নামে বিপুল অর্থ, বাড়ি, গাড়ি,  ফ্ল্যাট লিখে দিয়ে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছেন। অনেকেই শিশুটির বর্তমান স্বাস্থ্যগত অবস্থা জানতে চেয়েছেন।

নবজাতক গহীনকে দত্তক নিতে আগ্রহী দম্পতিদের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত উপযুক্ত দম্পতি নির্বাচন করবেন। তবে একাধিক আবেদন জমা পড়লে আবেদনকারীদের  সার্বিক অবস্থা বিবেচনা করে আদালত উপযুক্ত দম্পতি নির্বাচন করবেন।

গত মঙ্গলবার দুপুরে শেরেবাংলা নগর থানাধীন শিশু হাসপাতালের বাথরুম থেকে নবজাতক শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর শিশু হাসপাতাল কতৃপক্ষ শিশুটিকে প্রাথমিক চিকিৎসা ব্যবসা করে এবং জানায় শিশুটির বয়স ৩ দিন হতে পারে।

ফুটফুটে শিশুটিকে একনজর দেখতে ও দত্তক নেওয়ার আশায় শিশু হাসপাতালে ভিড় করেছেন শত শত মানুষ। এতে শিশুটির স্বাস্থ্যের অবনতি হওয়ার আশঙ্কায় শিশু হাসপাতালে তার কেবিনের বাইরে পুলিশ মোতায়েন করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস

পরবর্তী

ব্রেক্সিট ভোটের পর ব্রিটেনের নির্বাচনের তারিখ ঘোষণা

পরবর্তী

ব্রেক্সিট ভোটের পর ব্রিটেনের নির্বাচনের তারিখ ঘোষণা

ফাইল ছবি

ঈদযাত্রার আগাম বাসের টিকিট বিক্রি শুরু

সর্বশেষ

কতটুক এগিয়েছে গঞ্জালেসের ম্যানসিটি থেকে নিউক্যাসলে যাওয়ার চুক্তি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আগস্ট ২৪, ২০২৬

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মিলেনিয়াম ফেলোশিপে ব্র্যাক ইউনিভার্সিটির ১৫৬ শিক্ষার্থী, বিশ্ব রেকর্ড

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT