চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতালের বাইরে চলে এলেন ট্রাম্প!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৮ পূর্বাহ্ণ ০৫, অক্টোবর ২০২০
আন্তর্জাতিক
A A

হঠাৎ করেই হাসপাতাল ছেড়ে সমর্থকদের মাঝে চলে এসেছিলেন করোনাভাইরাসে সংক্রমিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একটি কালো গাড়িতে চেপে সামাজিক দূরত্ব মেনে সমর্থকদেরকে হাত নেড়ে অভিবাদন জানান। এরপর আবার হাসপাতালে ফিরে যান তিনি।

ট্রাম্পের সমর্থকরা প্রিয় নেতাকে দেখতে যখন হাসপাতালের বাইরে ভিড় জমিয়েছিলেন, ঠিক তার কিছুক্ষণ আগেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ট্রাম্প সমর্থকদের ‘আকস্মিক সাক্ষাৎ’ দিতে পারেন বলে একটি টুইট করেন।

মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ট্রাম্পকে ওষুধ হিসেবে রেমডেসিভির দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তার চিকিৎসক শন কনলি।

ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারের সামনে গতকাল রোববার এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

গত শুক্রবার করোনা শনাক্তের কয়েকঘণ্টার মধ্যে ট্রাম্পকে হাসপাতালে ভর্তি করা হয়।

Reneta

শন কনলি জানান, ট্রাম্প খুব ভালো আছেন; তার অক্সিজেন লেভেল দুবার নিচে নেমে গেলেও বর্তমানে তা স্বাভাবিক আছে। সোমবার যেকোনো সময় তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।

“ট্রাম্প স্টেরয়েড থেরাপিতে আছেন। তাকে রেজনারনের অ্যান্টিবডি ককটেলের একটি ডোজ দেওয়া হয়েছে। এই চিকিৎসা পদ্ধতি ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে রয়েছে।

তবে সামনের কয়েকদিন ট্রাম্পের শারীরিক অবস্থা কেমন থাকে এই বিষয়ে কিছুটা দ্বিধায় রয়েছেন চিকিৎসকরা। প্রেসিডেন্টকে সার্বক্ষণিক পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে।”

আগামী ৩ নভেম্বর মার্কিন নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা, তা নিয়েও সংশয় কাজ করছে অনেকের মনে। তবে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী নির্বাচনের তারিখ পরিবর্তন প্রেসিডেন্ট নিজে করতে পারবেন না। সেটা করতে পারেন মার্কিন আইনপ্রণেতারা।”

করোনাভাইরাস থেকে সেরে উঠতে যদি ট্রাম্পের সময় লাগে এবং সেটা ৩ নভেম্বর ছাড়িয়ে যায় তাহলে বিষয়টা নিয়ে আলোচনা হবে।

সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতার মেয়াদ শেষ হয়ে যাবে ২০২১ সালের ২০ জানুয়ারি দুপুরে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিভৎস নির্যাতনের শিকার সেই গৃহবধূ উদ্ধার

পরবর্তী

গৃহবধূকে বিভৎস নির্যাতনে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

পরবর্তী
গ্রেপ্তার

গৃহবধূকে বিভৎস নির্যাতনে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনে অভিযুক্ত যারা

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT