টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল হলেও হাল ছাড়ছেন না তিনি।
মনোনয়নপত্র বাতিলের চ্যালেঞ্জ করে আইনী লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কাদের সিদ্দিকী। বুধবার দুপুরে দলটির জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম রফিক এ তথ্য জানান।
রফিকুল ইসলাম জানান, আমরা আইনী লড়ায়ের জন্য সকল কাগজপত্র সংগ্রহ করেছি। আগামীকাল আমাদের দলের একটি মিটিং অনুষ্ঠিত হবে। মিটিং শেষে আপিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
বাংলাদেশ ব্যাংক ও অগ্রণী ব্যাংকের গ্রাহক সেবার মান নিয়ে সমালোচনা করে বলেন, কালিহাতীর নির্বাচনে বঙ্গবীরের জয় সুনিশ্চিত জেনেই একটি মহল তাকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতেই ঋণ খেলাপির অভিযোগ তুলে তার মনোনয়নপত্র বাতিল করেছে।
সোনার বাংলা প্রকৌশলী সংস্থার নামে অগ্রণী ব্যাংকে ১০ কোটি ৮৮ লাখ ২৬ হাজার ৪১০ টাকা ঋণ থাকায় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ঋণ খেলাপীর কারণে মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদের টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচন থেকে আব্দুল কাদের সিদ্দিকী ৪ জনের মনোনয়নপত্র বাতিল করে জেলা রির্টানিং অফিসার।




