চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হালান্ডে আগ্রহী ম্যানসিটি, পাখির চোখ করেছে রিয়ালও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৩ অপরাহ্ণ ০৪, মার্চ ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

সার্জিও আগুয়েরোর বয়স হয়ে গেছে। দীর্ঘ চোটে পড়ছেন। ম্যানচেস্টার সিটিকে লম্বা সময় ধরে স্মরণীয় পারফরম্যান্স দেয়া আর্জেন্টাইনের বিকল্প খুঁজতে হচ্ছে সিটিজেনদের। লম্বা রেসের ঘোড়া হিসেবে ইংলিশ জায়ান্টদের চোখ আর্লিং হালান্ডের দিকে।

বরুশিয়া ডর্টমুন্ডে আলো ছড়াতে থাকা হালান্ডের জন্য আসছে দলবদলে সিটির ঝাঁপানোর খবর জানাচ্ছে বিল্ড। ২০ বছর বয়সী নরওয়েজিয়ান ফরোয়ার্ডের দিকে পাখির চোখ করে আছে ইউরোপের আরও কিছু জায়ান্ট ক্লাব।

৩২ বছর বয়সী আগুয়েরোর জন্য ম্যানসিটির দরজা বন্ধ হয়ে যায়নি। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে এখনও তারা ক্লাব কিংবদন্তির চোখেই সম্মান জানিয়ে চলেছে। কিন্তু আগুয়েরোর ঘনঘন চোট ও দীর্ঘ সময় বাইরে থাকা নিয়ে বিকল্প ভাবনাও ভাবতে হচ্ছে ক্লাবটিকে। সেজন্য হালান্ডই অগ্রাধিকার তালিকায়।

Banglabid

ক্রিস্টিয়ানো রোনালদো চলে যাওয়ার পর থেকেই গোল স্কোরারের অভাবে ভুগছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্টদের হয়ে যদিও দুর্দান্ত খেলছেন করিম বেনজেমা। কিন্তু ফরাসি তারকার বয়সটাও তো দেখতে হবে। ৩৩ হয়ে গেছে। বিকল্প ভাবনা তাই ভাবতে হচ্ছে বার্নাব্যুর রাজাদের।

রিয়াল অবশ্য পিএসজির ফ্রেঞ্চ তারকা কাইলিয়ান এমবাপের দিকে আগ্রহের বেশিটা ঝুঁকে রেখেছে। কিন্তু হালান্ডকে একেবারে হিসাবের বাইরে রাখছে না। বলতে গেলে এমবাপের পরই তাদের চাহিদার খাতায় হালান্ড।

ম্যানসিটি ও রিয়াল যখন হালান্ডের দিকে পাখির চোখ করেছে, তখন বুন্দেসলিগার বায়ার্ন মিউনিখ ও আরেক ইংলিশ ক্লাব চেলসির নজরও তরুণ এ ফরোয়ার্ডের দিকে।

Reneta

হালান্ডের বরুশিয়া অধ্যায় আবার চলতি মৌসুমে শেষ নাও হতে পারে। এমন খবরও আছে, জার্মান ক্লাবটি যদি চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করে ফেলে, তবে চুক্তি মতো ২০২২ পর্যন্ত বরুশিয়াতেই হালান্ডের থেকে যাওয়ার সম্ভাবনা বেশি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বরুশিয়াম্যানসিটিরিয়াললিড স্পোর্টসহালান্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

`নাগরিকদের জন্য ছাদকৃষি অপরিহার্য’

পরবর্তী

অপু মাহফুজের মা মারা গেছেন

পরবর্তী

অপু মাহফুজের মা মারা গেছেন

সেনাবাহিনীর প্রচেষ্টায় সুস্থ হচ্ছেন ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত ২ জন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আজ স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬

রাজধানীতে মেঘলা আকাশ, কমবে দিনের তাপমাত্রা

আগস্ট ২২, ২০২৬

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন ও রদবদলের প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

প্রথম বলে উইকেটের রেকর্ড, ১২ রানে ৫ আউট, ধসের পর মানবাঁচাতে লড়ছে বাংলাদেশ

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT