ফুটবল

হালান্ডের সাথে সমঝোতা হয়ে গেছে রিয়ালের

ব্রাইটন ম্যাচে হালান্ডের দুঃখজনক ছবি, রিয়াল সম্পর্কিত খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাইটন ম্যাচে হালান্ডের মনোভাব, রিয়াল সম্পর্কিত আলোচনার জন্য ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

বরুশিয়া ডর্টমুন্ড ফরোয়ার্ড আর্লিং হালান্ডকে নিয়ে দুই স্প্যানিশ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার টানাটানির খবর পুরনো। তবে এই লড়াইয়ে লম্বা লাফ দিয়ে হালান্ডকে দলে নেয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গেল রিয়াল।

ইউরোপীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, হালান্ডকে গ্রীষ্মকালীন বদলের সময় পাওয়ার জন্য মোনাকোতে তার প্রতিনিধিদের সাথে প্রাথমিক চুক্তি সেরে ফেলেছে লস ব্লাঙ্কোস।

নরওয়েজিয়ান ফুটবলারকে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় আনার ক্ষেত্রে নেয়া এই পদক্ষেপ রিয়ালকে চালকের আসনে বসিয়ে দিয়েছে। কারণ এই প্রাথমিক চুক্তির ফলে নাকি হালান্ডের কাছে অন্যান্য ক্লাবের লোভনীয় প্রস্তাব আসার পথ বন্ধ হয়েছে। চুক্তি অনুযায়ী হাল্যান্ডকে অন্যান্য ক্লাবের তাকে দলে টানার বিষয়ে চলমান আলোচনাকে বাধা দিতে সহায়তা করবে।

ফুটবল দুনিয়ায় বর্তমানে সবচেয়ে চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের মধ্যে অন্যতম হালান্ড। বিশেষ করে ইউরোপের নামিদামি ট্রান্সফার মার্কেটে ৭৫ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজে তাকে নিয়ে আগ্রহ দেখানোটাও রয়েছে আলোচনার শীর্ষে।

হালান্ডকে নিয়ে চমকপ্রদ খবরের এখানেই শেষ নয়। ইউরোপীয় গণমাধ্যম আরও জানাচ্ছে, ২১ বর্ষী ফুটবলারকে পাওয়ার জন্য বছরে ২০ মিলিয়ন ইউরো পারিশ্রমিক দেয়ার প্রস্তাব দিতে যাচ্ছে বার্সেলোনা।

৭৫ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজে তারাও হালান্ডকে নিতে প্রস্তুত। রিলিজ ক্লজ থেকে হালান্ডের বাবা আলফ-ইনগে হালান্ড ও এজেন্ট মিনো রাইওলাকে কমিশন দেয়ার কথাও জানিয়েছে কাতালান ক্লাবটি। হ্যাল্যান্ডকে পরবর্তী দশকের জন্য বার্সেলোনার নেতা হিসেবে ধরেই নাকি বার্সা তাদের প্রজেক্ট বাস্তবায়নে অগ্রসর হচ্ছে।

বার্সেলোনা ম্যানেজমেন্ট হালান্ডকে ন্যু ক্যাম্পে আনার জন্য তাদের ক্ষমতার ভেতর থেকে সবকিছু করবে। বিষয়টি নিয়ে বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা অতীতে রাইওলার সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করেছেন।

বিষয়:বার্সেলোনারিয়াল মাদ্রিদলিড স্পোর্টসহালান্ড
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…