চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হালান্ডকে পেতে ‘স্পেশাল অনুরোধ’ পাঠাবে বার্সা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৭ অপরাহ্ন ২০, ডিসেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

লিওনেল মেসি পিএসজিতে চলে যাওয়ার পর একজন গোলমেশিন খুব করে দরকার বার্সেলোনার। মাথায় রাখতে হচ্ছে আর্থিক টানাটানির বিষয়টিও। সবকিছু বুঝেশুনেই তারা বরুশিয়া ডর্টমুন্ডের আর্লিং হালান্ডের পেছনে ছুটতে চায়। দরকারে ‘স্পেশাল অনুরোধের’ পথে হাঁটবে কাতালানরা।

ডর্টমুন্ডে নজরকাড়া পারফর্মে আলোড়ন তুলেছেন হালান্ড। চলতি মৌসুমে ১৩ ম্যাচে করেছেন ১৭ গোল। দলবদলের বাজারে নিজেকে তুলে নিয়েছেন চাহিদার শীর্ষে। চেলসি থেকে শুরু করে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি কিংবা লিভারপুল— নরওয়ের ‘বিস্ময়বালক’কে টানতে অর্থের বস্তা নিয়ে লাইনে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো। লাইনে দাঁড়িয়ে পড়ছে বার্সাও।

হালান্ডের এজেন্ট মিনো রাইওলার কাছে ‘স্পেশাল রিকোয়েস্ট’ পাঠাবে স্প্যানিশ জায়ান্টরা, খবর এমনই। রাইওলার সঙ্গে ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা বৈঠক করেছেন। বার্সার বিশেষ অনুরোধে থাকবে, হালান্ডের দলবদলে যেন কমিশনের অর্ধেক অর্থ ছাড় দেন রাইওলা।

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর পরের প্রজন্মের সুপারস্টার বলা হচ্ছে হালান্ডকে। আগামীর দ্বৈরথ হালান্ড ও এমবাপের মধ্যেই দেখছেন বিশ্লেষকরা। তাই বড় দাম হাঁকাচ্ছেন হালান্ডের এজেন্ট রাইওলা। পাঁচ বছরের চুক্তি আর ৪০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব তার।

করোনা মহামারীতে আর্থিকভাবে শোচনীয় পরিস্থিতির মধ্যে আছে বার্সেলোনা। এই মুহূর্তে এত দামে কাউকে টানার মতো অবস্থায় নেই ক্লাবটি। আপাতত তারা চাচ্ছে, বরুশিয়া থেকে হালান্ডকে ধারে খেলাতে। একইসঙ্গে চাচ্ছে এজেন্টের কমিশনে অর্ধেক ছাড়।

দিকহারা বার্সেলোনা এমন একজনকে চাচ্ছে, যিনি দলের জন্য গোল এনে দিতে পারবেন। বার্সার সেই চাওয়ায় বড় বাধা দলবদলের বাজারে হালান্ডের আকাশচুম্বী চাহিদা ও দাম।

Reneta

রাইওলাকে বার্সার তরফে বলা হবে, বার্সেলোনার মতো ক্লাব হালান্ডের জন্য একটি উপযুক্ত গন্তব্য। কারণ, পুনর্গঠনের মধ্যে দিয়ে যাওয়া ক্লাবটিতে তিনি একনম্বর আসনটি পাবেন। তরুণ একটি দলের পাশে থেকে নিজেকে অন্য উচ্চতায় তুলে নিতে পারবেন।

সঙ্গে ট্রান্সফার ফি’তে এজেন্ট রাইওলার কমিশনে ছাড়টা খুব দরকার বার্সার। তাহলে বড় বেতনেও নরওয়ে তারকাকে টানতে এক পায়ে খাঁড়া থাকবে ন্যু ক্যাম্প কর্তৃপক্ষ।

স্প্যানিশ ক্লাবটি যেকোনো উপায়ে হালান্ডকে স্পেনে আনতে চায়। সেক্ষেত্রে ফিলিপে কৌতিনহোর বিশাল চুক্তি থেকে মুক্তি পেতে হবে এবং দলের বিশাল বেতনের কিছু খেলোয়াড়কে ছাড়তে হবে। তারপর বাকি কিছু নির্ভর করবে রাইওলার কমিশনের অঙ্কে ছাড় দেয়া না দেয়ার উপর।

সম্প্রতি হালান্ডের এজেন্ট রাইওলা স্পষ্ট করেই জানিয়েছেন, আসছে মৌসুমে ইউরোপের কোনো বড় ক্লাবে পা পড়তে চলেছে হালান্ডের।

Jui  Banner Campaign
ট্যাগ: নরওয়েবরুশিয়াবার্সাবার্সেলোনারাইওলারোনালদোলিড স্পোর্টসলিভারপুলহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাকিস্তানে ভয়াবহ সংঘর্ষে ২২ সেনাসহ নিহত ২৫৫

ফেব্রুয়ারি ৪, ২০২৬

তারেক রহমানের নির্বাচনী সমাবেশের জন্য প্রস্তুত বরিশাল

ফেব্রুয়ারি ৪, ২০২৬

লিবিয়ায় গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি গুলিবিদ্ধ হয়ে নিহত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

মারা গেছেন শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ভোটার স্লিপ ও লাউড স্পিকার ব্যবহারে আচরণ বিধিমালায় সংশোধন

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT