চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারের রেকর্ড ছুঁয়েও শেষ আটে রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৫ পূর্বাহ্ণ ১৭, জানুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ক্রিস্টিয়ানো রোনালদো ক্লাব ছাড়ার পর থেকেই ছন্নছাড়া রিয়াল মাদ্রিদ। শত চেষ্টা করেও যেন আর পথ খুঁজে পাচ্ছে না রিয়াল। বুধবার রাতে জুভেন্টাস জার্সিতে রোনালদো যখন ফুল ফোটালেন। একই সময় রিয়ালের সেই মলিনভাব। নিজে গোল করে জুভেন্টাসকে রেকর্ড অষ্টম কোপা ইতালিয়ার শিরোপা জেতান সিআর সেভেন। উল্টোদিকে মৌসুমের দশম হারে ২০ বছরের রেকর্ড স্পর্শ করে লস ব্লাঙ্কোসরা।

কিছুতেই ছন্দ খুঁজে পাচ্ছে না রিয়াল। এবার লেগানেসের কাছে হেরে গেছে তারা। তারপরও অবশ্য পেয়ে গেছে কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালের টিকিট। প্রথম লেগে জয়ই সম্মান বাঁচিয়েছে সান্টিয়াগো সোলারির দলের।

তবে কোপা ডেল রে থেকে বিদায় নিয়েছে রিয়ালের নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ। বুধবার আরেক ম্যাচে জিরোনার বিপক্ষে ফিরতি লেগে ১০ বারের চ্যাম্পিয়নরা ৩-৩ ড্র করে। তারই পথ ধরে অ্যাওয়ে গোলে পিছিয়ে পড়ে ডিয়োগো সিমিওনের দল। গত সপ্তাহে প্রথম পর্বে জিরোনার মাঠে ১-১ ড্র করেছিল ফেভারিটরা।

বুধবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে রিয়ালকে ১-০ গোলে হারায় লেগানেস। কিন্তু দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে জিতে শেষ আটে উঠেছে স্প্যানিশ জায়ান্টরা। বার্নাব্যুতে নিজেদের মাঠের প্রথম লেগে ৩-০ গোলে জয়ই এগিয়ে দিয়েছিল তাদের।

বুধবার ম্যাচে অবশ্য সেরা একাদশে ছিলেন না রিয়ালের তিন তারকা। ইনজুরিতে ছিটকে গেছেন গ্যারেথ বেল, করিম বেনজেমা ও গোলকিপার থিবো কোর্তোয়া। আর এই সুযোগটাই কাজে লাগায় লেগানেস। খেলার ৩০ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। স্রোতের বিপরীতে ব্যবধান গড়ে দেন মার্টিন ব্রেথওয়েট (১-০)।

পিছিয়ে পড়ে আরো বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে রিয়াল। একাধিক সুযোগ পেয়েছিলেন দলের ফুটবলাররা। তবে গোলের দেখা পাননি। সৌভাগ্য বলতে হবে- প্রথম লেগে জয়ই কোপা ডেল রের ১৯বারের চ্যাম্পিয়নদের পাইয়ে দেয় শেষ আটের ছাড়পত্র।

Reneta

চলতি মৌসুমে এটি রিয়ালের দশম হার। ১৯৯৮-৯৯ মৌসুমের পর সবচেয়ে বাজে মৌসুম শুরু তাদের। ওই সময় গাস হিডিস্কের অধীনে এমন দশা হয়েছিল মাদ্রিদ রাজাদের। এই মৌসুমে মোট ৩২ ম্যাচ খেলে ১০টিতেই হারল রিয়াল। তার উপর আট ম্যাচে গোলই করতে পারেননি রিয়াল ফুটবলাররা।

গত মৌসুমে মোট ৬২ ম্যাচ খেলে ৩৯টিতে জয় পেয়েছিল রিয়াল, ড্র ১৪টিতে এবং হেরেছিল ৯টিতে। এবার অর্ধেক ম্যাচ খেলেই হারের দুই অঙ্ক ছুঁয়ে ফেলেছে তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোপা ডেল রেরিয়ালরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT