চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারের পর মুশফিকদের ‘নিম্নমানের’ বলেছিল অস্ট্রেলিয়া!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৬ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
ঘরের মাঠে দুদলের শেষ সিরিজের দৃশ্য

ঘরের মাঠে দুদলের শেষ সিরিজের দৃশ্য

বাংলাদেশে এসে প্রথমবার টেস্ট ম্যাচ হেরে মুশফিকদের তুচ্ছতাচ্ছিল্য করেছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কর্মকর্তারা। জনপ্রিয় ক্রিকেট লেখক গিডিওন হেই তার লেখা নতুন বই ‘ক্রোসিং দ্য লাইনে’ এমন তথ্য উল্লেখ করেছেন।

২০১৭ সালে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারায় বাংলাদেশ। ওই ম্যাচের পর ক্রিকেট অস্ট্রেলিয়ার টিম পারফর্ম্যান্স প্রধান প্যাট হোবার্ড বোর্ডের কাছে একটি মেইল পাঠান। সেখানে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া এমন একটি দলের কাছে হেরেছে, যারা প্রদেশ ভিত্তিক টুর্নামেন্টের খেলোয়াড়দের মতোও নয়!’

গিডিওন লিখেছেন, হোবার্ড তার মেইলে উল্লেখ করেন অস্ট্রেলিয়া যাদের কাছে হেরেছে তারা প্রদেশ ভিত্তিক দলে একটি রানও পাবে না।

হোবার্ডের মেইলটি ছিল এমন, ‘বাংলাদেশের কাছে হেরে আমি ঢাকার একটি হোটেলে বসে ছিলাম। ব্যক্তিগতভাবে বিব্রত। যে কেউ বুঝতে পারবে এই হার কতটা নিম্নমানের। যৌক্তিকভাবে আমি নিশ্চিত যারা আমাদের এইমাত্র হারিয়েছে, তারা কোনো প্রদেশ দলের বিপক্ষে এক রানও পাবে না।’

ঢাকায় অস্ট্রেলিয়া প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়। চট্টগ্রামে সাত উইকেটে জয় পায় দলটি।

এই সফরে আসার আগে নানা টালবাহানা করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ২০১৫ সালে নিরাপত্তার অজুহাতে টেস্ট খেলতে আসেনি তারা। ২০১৭তে সেই সিরিজ যখন আয়োজনের দ্বারপ্রান্তে, তখন তাদের ক্রিকেটাররা বেতন-ভাতা নিয়ে আন্দোলনে নেমে পড়েন। এই দোহাই দিয়ে এই সিরিজও বাতিল হওয়ার মুখে ছিল। তখন অস্ট্রেলিয়ার গণমাধ্যম ‘সিডনি মর্নিং হেরাল্ড’ তাদের এক প্রতিবেদনে জানায়, ইচ্ছে করেই শেষ পর্যন্ত বাংলাদেশ সফর করবে না দেশটি।

Reneta

সিডনি মর্নিং হেরাল্ডের ক্রীড়া সাংবাদিক ম্যালকম নক্স বাংলাদেশকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং অজি ক্রিকেটারদের মনোভাব তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ সিরিজের পেছনে ডলারের গুরুত্ব কাজ করছে।

‘সব টেস্ট ম্যাচ সমান, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা বেশি সমান। অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবং বোর্ড যদি সমাধানে পৌঁছায় তবে সেটা হবে অ্যাশেজের কথা চিন্তা করে। ১৮ তারিখ থেকে বাংলাদেশে যে সিরিজ রয়েছে সেটা সম্ভবত পথের পাশেই রয়ে যাবে।’ লিখেছিলেন ম্যালকম।

টেস্ট মর্যাদা পাওয়ার পর প্রথম ১৩ বছরে ৭৮ টেস্টে মাত্র তিনটিতে জয় পায় বাংলাদেশ। কিন্তু শেষ কয়েক বছরে এই হিসাব অনেকটা পাল্টে গেছে। দীর্ঘ যাত্রায় ২০০৩ সালে অস্ট্রেলিয়ায় যায় বাংলাদেশ। তারা এসেছিল ২০০৬ সালে। সেই সফরেও খেলায় খুব একটা মনোযোগ ছিল না শেন ওয়ার্নদের। বাংলাদেশের প্রথম ইনিংসে ১১২ রান দিয়ে উইকেটহীন ছিলেন ওয়ার্ন। দলের ভেতর তখন এমনও বলাবলি হচ্ছিল, এর চেয়ে বাড়ি যাওয়া ভালো ছিল!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT