দল হেরেছে বলে পুরো দলটাকেই বরখাস্ত করে দেওয়া হয়েছে! ক্রিকেট ইতিহাসে এ রকম ঘটনা আগে কখনওই শোনা যায়নি।
ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ায়। সম্প্রতি আইসিসি আয়োজিত ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন ফাইভে অংশ নিয়েছিল নাইজেরিয়ার জাতীয় দল। ব্রিটেনের জার্সি দ্বীপে খেলতে গিয়েছিল নাইজেরিয়া।
লিগের কোনও ম্যাচই জিততে পারেনি দল। দলের লজ্জাজনক পারফরম্যান্সে নাইজেরিয়া ক্রিকেট ফেডারেশন পুরো দলকে বরখাস্ত করে দেয়। সেই সঙ্গে কোচকেও তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।










