চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারিয়ে যাচ্ছে রাজশাহী সিল্ক!

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৬:১০ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০১৫
অর্থনীতি
A A

ঐতিহ্যবাহী রাজশাহী সিল্ক হারিয়ে যেতে বসেছে। শুধু তাই নয় রেশম সুতার অভাবে স্থানীয় অর্ধশতাধিক ব্যক্তি-মালিকানাধীন রেশম কারখানা বন্ধ হয়ে গেছে । বর্তমানে যে ক’টি কারখানা চালু আছে সেগুলোও বন্ধ হওয়ার পথে। এজন্য বিশ্ববাজারে রেশম সুতার দাম বেড়ে যাওয়াকে দায়ী করছেন রেশম ব্যবসায়ীরা।

রাজশাহীর রেশম ব্যবসায়ীদের মতে, বাংলাদেশ রেশম বোর্ড যে পরিমাণ রেশম সুতা উৎপাদন করে, তা চাহিদার তুলনায় খুবই কম। ফলে স্থানীয় রেশম ব্যবসায়ীরা জাপান, কোরিয়া, ভিয়েতনাম, কাজাখস্তান ইত্যা‌দি দেশ থেকে রেশম সুতা আমদানি করে দীর্ঘ দিন চাহিদা মিটিয়েছেন। আর অবাধে চোরাই পথে সুতা আমদানির কারণে দেশীয় রেশম সুতার বাজার ধ্বংসের মুখে রয়েছে।

বর্তমানে বেশির ভাগ দেশ রেশম সুতা রপ্তানি বন্ধ করে দেয়ায় স্থানীয় ব্যবসায়ীরা রেশমী সুতার জন্য এতদিন চীনের উপর নির্ভরশীল ছিল। কিন্তু চীনও বস্ত্রখাতের উন্নতিতে নজর দেয়ায় এবং ডলারের দাম বেড়ে যাওয়ায় চীন থেকে রেশম সুতার আমদানি বন্ধ রয়েছে। সংশ্লিষ্টরা জানান, দেশের একমাত্র রেশম নগরী হিসেবে পরিচিত রাজশাহীর বিসিক শিল্প এলাকায় দু’বছর আগেও ছোট-বড় মিলিয়ে ৭২টি রেশম কারখানা ছিল। এর মধ্যে অর্ধশতাধিক কারখানা রেশম সুতার অভাবে এরইমধ্যে বন্ধ হয়ে গেছে । বা‌কি কারখানাগুলোও বন্ধের উপক্রম হয়েছে।

টানা হরতাল আর অবরোধের পর বর্তমানে মহানগরীর সাহেব বাজার, সোনাদীঘির মোড়, নিউমাকের্ট ও বিসিক এলাকাসহ বিভিন্ন স্থানে সিল্কের দোকান ও শো-রুমগুলোতে  তেমন বেচাকেনা নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা । তারপরও সপুরা সিল্ক, উষা সিল্ক, রাজশাহী সিল্ক, দোয়েল সিল্ক , বিভা সিল্ক ফ্যাশন, মহুয়া সিল্ক সহ অনেক রেশম প্রতিষ্ঠান তাদের কারখানা ও শো রুম চালু রেখেছে।

ব্যবসায়ীরা রাজশাহী সিল্ক এর ঐতিহ্য ধরে রাখতে সরকারি ও বেসরকারি সহযোগিতা চেয়েছেন। দেশী সুতার উৎপাদন বাড়ানোর দাবি জানিয়েছেন তারা ।

তাদের মতে বেশী দামে সুতা আমদা‌নি করে সিল্ক কাপড় উৎপাদন করে ব্যবসাটিকিয়ে রাখা সম্ভব না। রাজশাহীর সপুরা সিল্ক মিলসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সদর আলী জানান, বিদেশ থেকে আমদানি করা প্রতি কেজি রেশম সুতা সাড়ে ৫ হাজার টাকা  থেকে ৬ হাজার টাকায় কিনতে হচ্ছে। একই সাথে প্রতি কেজি দেশীয় সুতার দাম সাড়ে ৩ হাজার টাকা থেকে ৪ হাজার টাকা।

ব্যবসায়ীরা জানান, সরকার রেশম বোর্ডের সহযোগিতায় ২৩টি রেশম পল্লীর মাধ্যমে সুতা সংগ্রহ, কুপন তৈরি ও সুতা উৎপাদনের প্রকল্প গ্রহণ করেছিল। তবে কবে নাগাদ সরকারের প্রকল্প বাস্তবায়িত হবে তা নিয়ে ব্যবসায়ীরা সংশয় প্রকাশ করেছেন।

তবে একেবারে হাল ছেড়ে দেননি রেশম শিল্প মালিকরা। বেসরকারি উদ্যোগের পাশাপাশি চাষিদের সহজ শর্তে ঋণসুবিধা, কারিগরি দক্ষতা বৃদ্ধির জন্য আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তি প্রয়োগ, চাষি পর্যায়ে গুটি বিক্রির মাধ্যমে আগামী দু’বছরের মধ্যে দেশের চাহিদা মতো সুতা উৎপাদন করা সম্ভব বলে তারা মনে করেন।

তারা বল‌ছেন, দেশীয় রেশম চাষিরা সুযোগ-সুবিধার অভাবে রেশম গুটি উৎপাদন করতে পারছেন না। কারণ হিসেবে প্রান্তিক চাষিরা অপর্যাপ্ত ঋণসুবিধা ও সরকারের অবহেলাকেই দায়ী করেন।

বাংলাদেশ রেশম বোর্ডের সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারাও রেশমের সমস্যাগুলোর সত্যতা স্বীকার করেছেন। তারা জানান, রেশমের গুটি ও সুতার অভাবে ব্যক্তি মালিকানার কারখানা বন্ধে রেশম কাপড়ের উৎপাদন হুমকির মুখে রয়েছে। তবে রেশম বোর্ড ও সরকার বিরাজমান সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছে।

রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টিজ এর সভাপতি মো. মনিরুজ্জামান মনি ব‌লেন, রাজশাহীকে বলা হয় রেশম শিল্প নগরী । এই শিল্পকে বাচাঁতে সরকারি ও বেসরকারি ভাবে  সুতা উৎপাদনের উদ্যোগে নিতে হবে। সুতার উৎপাদন বাড়াতে  প্রযুক্তির প্রয়োগ, চাষি পর্যায়ে গুটি বিক্রি ও ঋণের ব্যবস্থা নেয়ারও আহবান জানিছেন তি‌নি।

ট্যাগ: রাজশাহীসিল্ক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হারিয়ে যাচ্ছে রাজশাহী সিল্ক!

পরবর্তী

যশোরে আমের নতুন জাত বারি-৮

পরবর্তী

যশোরে আমের নতুন জাত বারি-৮

সেমিতে রিয়াল মাদ্রিদ ও জু‌ভেন্টাস

সর্বশেষ

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬

এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬: ৫ তরুণ উদ্ভাবককে ৫০ হাজার টাকার ফেলোশিপ

আগস্ট ২৭, ২০২৬

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT