চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারশালির সঙ্গে এখনও যোগাযোগ করেন সালমান!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৩ অপরাহ্ণ ১৮, জুলাই ২০২০
বিনোদন
A A

২০১৫ সালে মুক্তি পায় কবীর খান পরিচালিত সাড়া জাগানো ছবি ‘বজরঙ্গি ভাইজান’।সালমান খান অভিনীত এই ছবির কেন্দ্রীয় মুন্নী চরিত্রে অভিনয় করেন হারশালি মালহোত্রা। ছবিটি মুক্তির পাঁচ বছর পূর্তি উপলক্ষ্যে স্মৃতিচারণ করেছেন সেই ছোট্ট অভিনেত্রী।

একটি সাক্ষাতকারে হারশালি জানান, ‘আমি সত্যিই খুব খুশি। আজ আমার অনলাইন ক্লাস শেষ হওয়ার পর আমি আবার সিনেমাটি দেখেছি। ছবিটি মুক্তি পাওয়ার পরে আমার জীবনে অনেক পরিবর্তন এসেছে। আমি যেখানেই যাই না কেন লোকেরা আমার ফটোগ্রাফ এবং অটোগ্রাফ চেয়ে থাকে। আমি সবসময় অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেছি বিধায় এই বিষয় গুলো আমি অনেক এনজয় করে থাকি।’

সালমান খানের সঙ্গে এখনও যোগাযোগ আছে জানিয়ে হারশালি জানান, সালমান আংকেলের সাথে শুটিংয়ের অভিজ্ঞতা খুবই দুর্দান্ত ছিল। আমরা শুটিং সেটে খুবই মজা করতাম। এখনো সালমান আংকেলের সাথে যোগাযোগ হয়, তবে খুব নিয়মিত না। কারণ আংকেল শুটিংয়ের কাজে অনেক ব্যস্ত থাকেন। সালমান আংকেল অভিনীত সব সিনেমাই আমি দেখি। কিন্তু, আমার সবচেয়ে পছন্দ সালমান অ্যাংকেলের ‘কিক’ সিনেমাটি।

‘বজরঙ্গি ভাইজান’ ব্লকবাস্টার হিট হয়ে আয় করেছিল প্রায় ৫০০ কোটি রুপি। শুক্রবার মুক্তির পাঁচ বছর পূর্তি হয়েছে ছবিটির। আর সেই উপলক্ষ্যে পরিচালক কবীর খান কৃতজ্ঞতা জানিয়েছেন সালমান খানের পাশাপাশি কারিনা কাপুর সহ নওয়াজ উদ্দিন সিদ্দিকিকেও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কারিনা কাপুরনওয়াজ উদ্দিন সিদ্দিকিবজরঙ্গি ভাইজানসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চকরিয়ায় পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বজ্রপাতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়: দিদিয়ের দেশম

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আবেদন করবেন ট্রাম্প

জুলাই ৯, ২০২৬

পর্যায়ক্রমে হবে স্থানীয় সরকার নির্বাচন, বাজেটে আছে বরাদ্দ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT