চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামলার শিকার শিক্ষার্থীদের বিচার চাইলেন ছাত্রলীগ সভাপতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৬ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০১৮
শিক্ষা
A A
ছাত্রলীগের সংবাদ সম্মেলন

ছাত্রলীগের সংবাদ সম্মেলন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের উপর হামলার পর বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবার হামলার শিকার শিক্ষার্থীদের বিচার দাবি করেছেন।

তিনি বলেন: আমরা চার পাঁচ দিন ধরে আন্দোলন ও  বিক্ষোভ দেখে আসছি। এতে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নষ্ট করার চেষ্টা করার হচ্ছিল। বহিরাগত ও বাম সন্ত্রাসীদের দ্বারা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি স্যার অবরুদ্ধ ও লাঞ্ছনার শিকার হয়েছেন। তাই সাধারণ শিক্ষার্থীদের এক দফা এক দাবি, বাম সন্ত্রাসীদের বিচার করতে হবে।

মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সভাপতি এসব কথা বলেন।

সাইফুর রহমান সোহাগ বলেন: আন্দোলনকারীরা আন্দোলনের নামে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালিয়েছে। তারা উপাচার্যের ওপর হামলা করেছে, ভাঙচুর চালিয়েছে। আমরা তাদের বিচার চাইছি এবং বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের জোর দাবি জানাচ্ছি।

তিনি জানান: হামলায় ছাত্রলীগের নেতাকর্মীদের কোন হাত নেই। বরং ছাত্রলীগের নেতাকর্মীরা দুই পক্ষকে শান্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করে। ছাত্রলীগের এই চেষ্টার কারণে অবশেষে তা কন্ট্রোলে আসে।

একই সংবাদ সম্মেলনে ঢাবি ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বলেন: আন্দোলনকারীরা নারী শিক্ষার্থীদের ওপর নিপীড়ন চালিয়েছে। শারীরিকভাবে নিপীড়ন চালিয়েছে। তিনি মোবাইলে ছবি দেখিয়ে বলেন, বাম ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দ এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। তারা সাধারণ শিক্ষার্থী হয় কীভাবে?

Reneta

আবিদ আল হাসানের দাবি, আন্দোলনকারীরা জঙ্গি কায়দায় হামলা ও ভাঙচুর চালিয়েছে। তাদের মধ্যে শিবির ও  ছাত্রদলের নেতাকর্মীরা ছিল।

মধুর ক্যান্টিনে আয়োজিত এই প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনসহ কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।

এর আগে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত ফুটেজে দেখা যায়, রড, লাঠিসহ বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে উপাচার্য ভবনে অবস্থান নেওয়া নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের উপর হামলা চালাচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় কারো কারো শরীর থেকে রক্ত পড়তেও দেখা গেছে। অনেকে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে হামলা থেকে বাঁচতে সাহায্য চাইতে দেখা যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়বাংলাদেশ ছাত্রলীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

জুন ৬, ২০২৬

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন ইরানের ফুটবলাররা

জুন ৬, ২০২৬

ভারতের প্রথম মঙ্গল অভিযানের সেই শাড়ি এখন যুক্তরাষ্ট্রের জাদুঘরে

জুন ৬, ২০২৬

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা, ইরানের রাডার স্টেশনে মার্কিন হামলা

জুন ৬, ২০২৬

রাজধানীতে কমতে পারে গরমের তীব্রতা, সারা দেশে বৃষ্টির আভাস

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT