চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামলার আশঙ্কায় ক্যাপিটল হিলে বাড়তি নিরাপত্তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৫ অপরাহ্ণ ০৪, মার্চ ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আবারও হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার সেখানে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্যাপিটল হিল পুলিশ। 

বিবৃতিতে বলা হয়েছে, একটি মিলিশিয়া গ্রুপের হুমকি বিষয়ে গোয়েন্দা সংস্থা সতর্ক করলে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে।

নিরাপত্তাবাহিনী জানিয়েছে, তারা কংগ্রেস সদস্যদের উপর যে কোনো ধরনের সম্ভাব্য হামলা প্রতিরোধে প্রস্তুত।

হুমকির বিষয়ে তথ্য জানার পরই বৃহস্পতিবার অধিবেশন বাতিল করে দেয় প্রতিনিধি পরিষদ। তবে ক্যাপিটলে সমবেত হওয়া সিনেট সদস্যরা জো বাইডেনের ১.৯ ট্রিলিয়ন মার্কিন ডলারের করোনাভাইরাস ত্রাণ বিল নিয়ে বিতর্ক চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

ক্যাপিটল পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, যে কোনো ধরনের হুমকি রোধে আমাদের বিভাগ স্থানীয়, রাষ্ট্রীয় ও ফেডারেল সহযোগিদের সঙ্গে কাজ করছে। আমরা গোয়েন্দাবাহিনীকে খুবই গুরুত্ব সহকারে নিয়েছি।

তবে যেহেতু বিষয়টি স্পর্শকাতর, তাই এই মুহূর্তে এই বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দিতে পারছি না।

Reneta

ট্রাম্প সমর্থকদের ক্যাপিটল হিলে হামলা চালানোর দুই মাস পরে আবার এই ধরনের হুমকি এলো।  জানুয়ারিতে জো বাইডেনের জয় নিশ্চিত করতে নির্বাচিত আইনপ্রণেতারা ভবনের ভেতরে থাকার সময়েই ওই হামলা চালানো হয়।

গত ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশন শুরুর এক ঘণ্টার মধ্যে কংগ্রেস ভবনে হামলা চালায় ট্রাম্প-সমর্থকরা।

ওই হামলায় পুলিশ অফিসারসহ পাঁচজন মৃত্যুবরণ করে। তাতে নড়ে যায় আমেরিকান গণতন্ত্রের ভিত্তিও। পরে ক্যাপিটাল হিল পুলিশ বাহিনীর প্রধান পদত্যাগ করতে বাধ্য হন।

মার্কিন বিচার বিভাগ ওই হামলায় অংশ নেওয়ার জন্য ৩০০ জনের বেশি লোককে অভিযুক্ত করে। গ্রেপ্তারকৃতরা ছিলো ডানপন্থী মিলিশিয়াবাহিনী ওথ কিপারস এবং থ্রি পার্সেন্টারের সদস্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাষ্ট্রহুমকি
শেয়ারTweetPin

সর্বশেষ

কোয়ার্টার ফাইনালে এমবাপের ফ্রান্সের সামনে হাকিমির মরক্কো

জুলাই ৫, ২০২৬

পেনাল্টিতে এমবাপের গোল, প্যারাগুয়ের বিপক্ষে জিতে কোয়ার্টারে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT