দেশের বিভিন্ন এলাকায় পুরোহিতের উপর হামলা, গীর্জায় হামলা ও দোকানীর উপর হামলাকারীরা মানুষ নয় বরং মানুষ রূপী দানব বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
গাইবান্ধার রাধাকৃষ্ণপুরের এসকেএস ইন চত্বরে কমিউনিটি রেডিও সারাবেলা ৯৮.৮ এফ এম এর সম্প্রচারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরো বলেন, এসব হামলাকারীরা ইসলামের শত্রু।
জাপান দূতাবাস বাংলাদেশ এর অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ সহযোগিতায় কমিউনিটি ‘রেডিও সারাবেলা’ বাস্তবায়ন করছে এসকেএস ফাউন্ডেশন।







