চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামলাকারীদের খুঁজে বিচারের মুখোমুখি করা হবে: আইজিপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৭ অপরাহ্ন ০৫, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারীদের খুঁজে বের করে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘আমরা কথা দিচ্ছি, এ ঘটনায় সম্পৃক্ত দোষীদের মূলোৎপাটন করবো’।

আইজিপি সোমবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিজ্ঞান অনুষদের মাঠে আয়োজিত ‘ মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ ও কনসার্টে’ প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

পুলিশ বাহিনী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাফর ইকবাল পুলিশ পরিবারের সদস্য এ কথা উল্লেখ করে আইজিপি বলেন, ‘ তার বাবা ছিলেন একজন পুলিশ কর্মকর্তা।  তার ওপর আক্রমণের আমরা নিন্দা জানাই।  এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। হামলাকারী অসুস্থ থাকায় তাকে এখনো জিজ্ঞাসাবাদ করা যায়নি।  আমরা তার পরিবারের সদস্যদের আটক করেছি।  এখন পর্যন্ত আমরা যা জানি তা হল, হামলাকারী নিজে-নিজেই জঙ্গি মতাদর্শে উদ্বুদ্ধ হয়েছিল।’

জাবেদ পাটোয়ারী বলেন, মাদক প্রতিরোধ শুধু পুলিশের একার দায়িত্ব নয়, এজন্য সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।  কারণ মাদক পরিবহন, বিপণন, সেবন ও মাদকসেবীদের পুনর্বাসন-সবই মাদকের সঙ্গে সম্পর্কিত।  এটি একটি সামাজিক সমস্যা।  তাই একে সামাজিকভাবে মোকাবিলা করতে হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বক্তৃতা করেন।  পুলিশের লালবাগ ডিভিশনের ডিসি ইব্রাহীম খানের সঞ্চালনায় পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা, জবি শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘মাদক আমাদের এক নম্বর সমস্যা। জঙ্গিবাদ দ্বিতীয় সমস্যা। ২০১৮ সালে এসে আমাদের মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে।’

Jui  Banner Campaign
ট্যাগ: আইজিপিজগন্নাথ বিশ্ববিদ্যালয়ড. মুহম্মদ জাফর ইকবাল
শেয়ারTweetPin

সর্বশেষ

এবার দেশ গড়ার পালা: তারেক রহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

উদারপন্থি গণতন্ত্রের জয় হয়েছে: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

চলতি বিশ্বকাপে সর্বোচ্চ সংগ্রহ গড়ে ওমানকে হারল আয়ারল্যান্ড

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগ্রহীত

সন্দীপ চক্রবর্তী হতে পারেন বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই পড়াবেন নতুন মন্ত্রিসভার শপথ: মন্ত্রিপরিষদ সচিব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT