সশস্ত্র জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে অর্থ দেয়ার অভিযোগে আটক গার্মেন্টস মালিক এনামুল হক ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বৃহস্পতিবার বাঁশখালী থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার মামলায় ৫ দিনের রিমান্ড শেষে তাকে বাঁশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
সেখানে তিনি সশস্ত্র জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে ১৬ লাখ টাকা দেওয়ার বিষয় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবিন্দ দেন।
আদালতে এনামুল হকের পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী। তবে আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন।







