চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাফিজ-শেহজাদ ছাড়াই পাকিস্তানের টেস্ট দল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫২ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A

অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ ও ওপেনার আহমেদ শেহজাদকে ছাড়াই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের জন্য টেস্ট দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবি। তরুণদের সুযোগ দিয়ে শনিবার ১৬ সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক।

হাফিজ-শেহজাদ বাদ গেলেও ইনজুরি শঙ্কা নিয়ে দলে টিকে গেছেন স্পিনার ইয়াসির শাহ ও ব্যাটসম্যান আজহার আলী। ইয়াসির আঙ্গুলের চোট এবং আজহার হাঁটুর ইনজুরিতে ভুগছেন।

ইনজামামের ঘোষিত দলে পাঁচ পেসারের সঙ্গে রাখা হয়েছে দুই বিশেষজ্ঞ স্পিনার। ইনজুরি থাকা সত্ত্বেও ইয়াসিরকে দলে রাখার ব্যাখ্যায় ইনজি বলেন, ‘আরব আমিরাতের কন্ডিশনে এই স্পিনার আদর্শ হিসেবে প্রমাণিত। গত কয়েক বছর ধরে ইয়াসির দেশের সেরা বোলার।’

পিসিবির প্রধান নির্বাচক বলছেন, তিনি তরুণদের জন্য সর্বোচ্চ সুযোগ দিতে চান যাতে করে তারা তাদের প্রতিভা প্রদর্শন করতে পারেন। দলে থাকা তরুণদের মধ্যে অন্যতম মির হামজা। ২৫ বছরের এই করাচির ছেলে ৪৬টি প্রথম শ্রেণির ম্যাচে ২১৬টি উইকেট নিয়ে নির্বাচকদের দৃষ্টি কেড়েছেন।

দলে আছেন ৩১ বছরের বিলাল আসিফ। পাকিস্তানের হয়ে তিনটি ওয়ানডে খেললেও টেস্ট দলে এবারই প্রথম সুযোগ হয়েছে তার। তবে হাফিজ-শেহজাদের সঙ্গে দলে সুযোগ হয়নি তরুণ স্পিনার শাহাব খানের।

মিডলঅর্ডার শক্তিশালী করতে ইনজি দলে নিয়েছেন হারিস সোহেল ও উসমান সালাউদ্দিনকে। অবসরে যাওয়া ইউনুস খান ও মিসবাহ-উল হকের জায়গা পূরণের চেষ্টা করবেন তারা।

Reneta

২৮ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে পাকিস্তান-শ্রীলঙ্কার দুই টেস্টের সিরিজ। টেস্ট সিরিজ শেষে পাঁচ ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে দুদল।

পাকিস্তান দল: সরফরাজ আহমেদ (অধিনায়ক), আজহার আলী, সান মাসুদ, সামি আসলাম, বাবর আজম, আসাদ শফিক, হারিস সোহেল, উসমান সালাউদ্দিন, মোহাম্মদ আমির, হাসান আলী, ইয়াসির শাহ, মোহাম্মদ আসগর, মোহাম্মদ আব্বাস, বিলাল আসিফ, মির হামজা ও ওয়াহাব রিয়াজ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

নর্থ কোরিয়ার উপর এবার চীনের নিষেধাজ্ঞা জারি

পরবর্তী

জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগে ১১ জন আটক

পরবর্তী
আটক ১১ জনের ছবি, জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগে ১১ জন আটক

সংবাদ সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের কাছে সিম বিক্রি করলে শাস্তিমূলক ব্যবস্থা

সর্বশেষ

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬

বক্স অফিসে হাজার কোটি, এবার নেটফ্লিক্সেও ইতিহাস গড়ল ‘ধুরন্ধর’

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশ এমন হচ্ছে?

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT