চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাথুরুসিংহের ভাবনায় বিশ্বকাপ

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৯:৩৬ অপরাহ্ণ ০২, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
চণ্ডিকা হাথুরুসিংহে

চণ্ডিকা হাথুরুসিংহে

বাংলাদেশ দলের পারফরম্যান্সকে আমূল বদলে দিয়ে ক্রিকেট বিশ্বের নজর কেড়েছেন চণ্ডিকা হাথুরুসিংহে। টাইগারদের এই কোচকে নিতে আগ্রহের কমতি নেই শ্রীলঙ্কার। গ্রাহামফোর্ড পদত্যাগ করার পর লঙ্কানরা কোচ হিসেবে চেয়েছিল হাথুরুকে। শঙ্কা জেগেছিল নিজ দেশের ডাকে তিনি না পাড়ি জমান। আপাতত সেই শঙ্কাটা না করলেই চলবে, অন্তত বিশ্বকাপ পর্যন্ত লাল-সবুজদের সঙ্গেই থাকছেন তিনি।

বিসিবির সঙ্গে হাথুরুর চুক্তি আছে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত। সেই অব্দি তার টাইগারদের সঙ্গে থাকা নিয়ে সংশয় রইল না। বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনার কথা জানালেন কোচ। সেই পরিকল্পনাই বলে দেয় সময়টা পর্যন্ত থাকছেন তিনি।

হাথুরু কোচ হয়ে আসার পর প্রায় প্রতিটি অনুশীলন ক্যাম্পেই ৩০ জনের কাছাকাছি ক্রিকেটার ডেকেছেন। যার মধ্যে এক-তৃতীয়াংশ ক্রিকেটারই তরুণ। কারও কারও সুযোগ হয় জাতীয় দলে খেলার। বেশিরভাগ ক্রিকেটারই সিরিজে পর সিরিজ অপেক্ষা থাকেন সুযোগ পেতে। অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা সিরিজের প্রস্তুতি ক্যাম্পেও ডাকা হয়েছে ২৯ ক্রিকেটার। এত ক্রিকেটার নিয়ে আসলে কাজটা কী ? এই প্রসঙ্গেই কোচ টেনে আনলেন ২০১৯ বিশ্বকাপের কথা।

‘আমরা বৃহত্তর ছবিটার দিকে তাকিয়ে আছি বলেই এত বেশি ক্রিকেটারকে রেখেছি। আমাদের মূল লক্ষ্য ২০১৯ বিশ্বকাপ, অন্তত আমার কাছে। এই ক্রিকেটারদের সবাইকেই কঠিন অনুশীলনে অভ্যস্ত হতে হবে। ঘরোয়া ক্রিকেটে ওরা যখন অনুশীলন করে, অতটা কঠোরতা থাকে না। অনুশীলনের মানও তেমন নয়। জাতীয় ক্রিকেটারদের সঙ্গে অনুশীলন করলে ওরা বুঝতে পারবে এই পর্যায়ে আসতে সামনে কতটা চ্যালেঞ্জ নিতে হবে।’

কোচ হয়ে এসে ২০১৫ বিশ্বকাপে তাক লাগিয়ে দেন হাথুরুহিংহে। প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলে বাংলাদেশ। এবছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলে টাইগারা প্রমাণ করেছে বড় মঞ্চ জয় করার লক্ষ্য নিয়েই এগাচ্ছে বাংলাদেশ।

অলৌকিক কিছু না ঘটলে আগামী বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত বাংলাদেশেরও। এবার হাথুরুর চাওয়া আরও বড় সাফল্য। অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা সিরিজ ভাবনার মাঝে তাই আগেভাগেই চলে আসছে বিশ্বকাপ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চণ্ডিকা হাথুরুসিংহে
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT