চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাথুরুর ‘দেশপ্রেম’টাই বড় করে দেখছেন স্ট্রিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৩ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

একসময় চণ্ডিকা হাথুরুসিংহে ও হিথ স্ট্রিক উভয়েই কাজ করেছেন বাংলাদেশ দলের সঙ্গে। টাইগারদের ছেড়ে স্ট্রিক আগে চলে গেছেন, হাথুরু পরে। কালের পরিক্রমায় আবারও তারা বাংলাদেশে। তবে এবার ভূমিকা ভিন্ন। ত্রিদেশীয় সিরিজের অন্য দুদল শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ের হেড কোচ তারা। হাথুরু যখন লঙ্কানদের আর স্ট্রিক জিম্বাবুইয়ানদের টুর্নামেন্ট জেতানোর চ্যালেঞ্জ নিচ্ছেন, তখন সিরিজে স্বাগতিক দলই হেডকোচহীন!

কেননা চুক্তি শেষ হওয়ার আগেই হাথুরুসিংহে বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ায় এখনও কোচ নিয়োগ দিতে পারেনি বিসিবি। হাথুরুর এমন বিদায় নেয়ায় অবাক হয়েছেন কিনা জানতে চাইলে টাইগারদের সাবেক পেস বোলিং কোচ স্ট্রিক বললেন, ‘এটা বলা কঠিন, ওই সময় আমি ছিলাম না। দিনশেষে সে একজন শ্রীলঙ্কান। অবশ্যই নিজ দেশের হয়ে কাজ করা অনেক বড় ব্যাপার। আমি নিশ্চিত বাংলাদেশের কোচ হওয়া বা অন্যকোনো দেশের কোচ হওয়ার চেয়ে নিজ দেশে কোচিং করানোর সুযোগ এলে বেশিরভাগ মানুষই সেটা করতে চাইবে।’

জিম্বাবুয়ে ঢাকায় পৌঁছে শুক্রবার রাতে। শনিবার বিকেলে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনে নামে গ্রায়েম ক্রেমারের দল। অনুশীলন শুরুর আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিদেশীয় সিরিজ জেতার আশাবাদই ব্যক্ত করলেন স্ট্রিক।

সেখানে অন্য বিষয়ের সঙ্গে অবধারিতভাবেই উঠে এসেছে হাথরু প্রসঙ্গ। স্ট্রিক হাথুরু নিয়ে বলার সময় একটু ঘুর পথেই হাঁটলেন। লঙ্কানদের বর্তমান কোচের সিদ্ধান্তকে সমীহ করার পাশাপাশি স্মরণ করিয়ে দিলেন তার অবদানের কথাও, ‘আমি মনে করি সে বাংলাদেশে খুব ভাল কাজ করেছে, তার অধীনে বাংলাদেশ অনেক সাফল্য পেয়েছে। নিজ দেশের হয়ে কাজ করা মর্যাদার এবং তা যেকোনো মানুষের জন্যই।’

বাংলাদেশে দুবছর কাজ করার পর ২০১৬ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের ন্যাশনাল ক্রিকেট একাডেমির বোলিং কোচের চাকরি নিয়ে চলে যান জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক স্ট্রিক। তিনি অবশ্য হাথুরুর মত করে বিদায় নেননি। বিসিবিকে জানিয়ে দেন আগেভাগেই। পরে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশকে স্ট্রিকের স্থলাভিষিক্ত করে বিসিবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রিদেশীয় সিরিজহাথুরু
শেয়ারTweetPin

সর্বশেষ

গুরু আজম খানকে হারানোর ১৫ বছর

জুন ৫, ২০২৬

যুক্তরাষ্ট্রের হাই-প্রেস নাকি প্যারাগুয়ের রক্ষণ প্রাচীর, কার দখলে যাবে গ্রুপ-ডি?

জুন ৪, ২০২৬

হজ করে আসার পর থেকে হিজাব পরে ড্রাম বাজাচ্ছি: নাজিয়া সামান্থা

জুন ৪, ২০২৬

দিলারার ঝড়ো ফিফটি, স্কটল্যান্ডের পর নেদারল্যান্ডসকেও হারাল বাংলাদেশ

জুন ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢামেকে সফল কিডনি প্রতিস্থাপন, পরিদর্শনে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম

জুন ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT