চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাথুরুর জন্য সময় চাইলেন পেরেরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৫ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

বাংলাদেশ ছেড়ে শ্রীলঙ্কার কোচ হয়ে শুরুর অভিযানেই বড়সড় ধাক্কা খেলেন চণ্ডিকা হাথুরুসিংহে। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ১২ রানের হারের পর শুক্রবার বাংলাদেশের কাছে তাদের হার ১৬৩ রানের বিশাল ব্যবধানে। মাশরাফীর দল ফাইনাল নিশ্চিত করে ফেললেও হাথুরুর শ্রীলঙ্কা পয়েন্টের খাতাই খুলতে পারেনি।

সঙ্কটের মধ্য দিয়ে যাওয়া শ্রীলঙ্কা দলকে বদলে দেবেন এমন আশায় বুক বেধে বিসিবির সমান পারিশ্রমিক দিয়ে হাথুরুকে টেনেছে লঙ্কান বোর্ড। অথচ প্রথম পদক্ষেপেই কিনা এমন হোঁচট! তারপরও অবশ্য কোচকে কাঠগড়ায় দাঁড় করাতে চান না শিষ্যরা। মিরপুরের লজ্জার হারের পর দলটির সিনিয়র ক্রিকেটার থিসারা পেরেরা সংবাদমাধ্যমের সামনে ঢাল হলেন নতুন কোচের।

‘চণ্ডিকার বাংলাদেশ অধ্যায় যদি দেখেন, সে বিশ্বের সেরা কোচদের একজন। আমি তাকে জানি। তার অধীনে ২০১১ সালের দিকে ‘এ’ দলে খেলেছি। তাকে সময় দিতে হবে। কাজে যোগ দিয়েই সে মিরাকল ঘটিয়ে দেবে তা নয়। তাকে কয়েকটা কদম তো ফেলতে দিন।’

বাংলাদেশ দল জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে বোনাস পয়েন্টসহ জেতায় ফাইনাল নিশ্চিত করেছে। শ্রীলঙ্কা শেষ দুই ম্যাচে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে হারালেও ফাইনাল খেলতে তাকিয়ে থাকতে হবে জিম্বাবুয়ে-বাংলাদেশ ম্যাচের দিকে। এমন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়েও সব শেষ হয়ে গেছে ভাবছেন না পেরেরা।

‘ক্রিকেটে এমন হয়। পরের দুই ম্যাচ জিততেই হবে। আমরা হাল ছেড়ে দিচ্ছি না। সবাই ভালভাবে ফিরে আসবে। সেদিকেই তাকিয়ে আছি।’

বোলাররা সুবিধা করতে পারেননি। বাংলাদেশ পেরোয় তিনশর কোটা। তবে নিজেদের ব্যাটিং ব্যর্থতাকেই দুষেছেন থিসারা, ‘শেষ ম্যাচে জিম্বাবুয়ের সঙ্গে ব্যাটিংয়ে ইতিবাচক কিছু ছিল। এ ম্যাচে আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। ৩০০ রানের উইকেট ছিল। সাকিব-তামিম যেভাবে খেলছিল, একসময় মনে হয়েছে ৩৫০ করে ফেলবে বাংলাদেশ। কিন্তু ৩২০ রানে আমরা আটকে রাখতে পেরেছি। পরে আমাদের ব্যাটসম্যানরা ক্লিক করেনি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রিদেশীয় সিরিজপেরেরাহাথুরু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুরনো কিছু মনে করতে অসুবিধা হচ্ছে মেয়র আইভীর

পরবর্তী

সাকিবের চোখে কেবল ‘আরেকটা জয়’ মাত্র

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবের চোখে কেবল ‘আরেকটা জয়’ মাত্র

নাচে-রোমান্সে মঞ্চ মাতালেন ফেরদৌস-অপু বিশ্বাস

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT