চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাতি হত্যা ভারতীয় সংস্কৃতি নয়: জাভড়েকর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪০ অপরাহ্ণ ০৪, জুন ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের কেরালার মালাপ্পুরম জেলায় অন্তঃসত্ত্বা হাতিকে বিস্ফোরক ভরা আনারস খাইয়ে নৃশংসভাবে হত্যার ঘটনা ভারতীয় সংস্কৃতির সঙ্গে মেলে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর।

কে বা কারা ওই আনারসের মধ্যে বিস্ফোরক ভরে রেখেছিল এবং তাদের উদ্দেশ্যই বা কী ছিল তা নিয়ে বিস্তারিত তদন্ত হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

মন্ত্রী বলেছেন, হাতি-মৃত্যুর বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকার তদন্ত করবে।

বৃহস্পতিবার এক টুইট বার্তায় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান, সরকার হাতির হত্যার ওই ঘটনাটিকে “গুরুত্বের সঙ্গে দেখছে”।

‘‘আমরা ঘটনার যথাযথ তদন্ত করতে এবং অপরাধীকে গ্রেপ্তার করতে কোনও প্রচেষ্টাই বাকি রাখবো না।’’

নিজের টুইটে জাভড়েকর জানান যে, বিস্ফোরক ভর্তি আনারস খাওয়ার ঘটনাটি মল্লাপুরমে ঘটেছিল, কিন্তু কেরলের পালক্কড় জেলায় গিয়ে শেষপর্যন্ত হাতিটি মারা যায়। ঘটনাটি ঘটে ২৭ মে, তবে সম্প্রতি সেটি প্রকাশ্যে আসে।

Reneta

সরকার হাতি হত্যার ওই ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখছে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘আমরা ঘটনার যথাযথ তদন্ত করতে এবং অপরাধীকে গ্রেপ্তার করতে কোনও প্রচেষ্টাই বাকি রাখবো না।’

পুরো ঘটনাটি ভারতীয় সংস্কৃতির সঙ্গে মেলে না বলেও দাবি করেন জাভড়েকর।

এই বীভৎস ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের জন্ম দিয়েছে।

হাজারে হাজারে মানুষ দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

টুইটারে পশুর বিরুদ্ধে এমন নিষ্ঠুর জঘন্য কাজের প্রতিবাদে একের পর এক স্কেচ এবং ছবি শেয়ার করেছেন মানুষ।

কেরেলার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, হাতিটির মৃত্যুর জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘বন বিভাগ মামলাটির তদন্ত করছে এবং অপরাধীদের গ্রেপ্তার করা হবে।’

জানা যায়, এই নৃশংস ঘটনায় পুলিশ তদন্ত তারা শুরু করেছে এবং অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে এখনও কাউকেই গ্রেপ্তার করা হয়নি।

হাতিটি বন থেকে লোকালয়ে চলে এলেও সে মানুষকে অত্যন্ত বিশ্বাস করত। তাই মানুষের দেওয়া সেই বিস্ফোরকপূর্ণ আনারস খেয়েও সে লোকালয়ে ছুটে বেড়িয়েছে টানা, কিন্তু কোনও বাড়ি বা মানুষের ছিটেফোঁটাও ক্ষতি করেনি হাতিটি।

হাতিটির মুখে আনারাস বিস্ফোরণের পর তার ছিন্নভিন্ন হয়ে যায় মুখ ও জিভ। অসহ্য যন্ত্রণা এবং খিদে নিয়ে সারা গ্রাম হেঁটে বেড়ায় সে।এই অবস্থায় হাতিটি পানি খুঁজছিল।

নিজের চেষ্টাতেই খুঁজতে-খুঁজতে হাতিটি পৌঁছে যায় ভেলিয়ার নদী পর্যন্ত। পানির খোঁজ পেয়েই সে চুপচাপ দাঁড়িয়ে পড়ে নদীর মাঝে।

তিন দিন ধরে পানিতে দাঁড়িয়ে মৃত্যুর অপেক্ষা করা অন্তঃসত্ত্বা হাতিটি গত ২৭শে মে নদীতে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই মারা যায়। তার মরদেহ ময়নাতদন্তের পর জানা যায় যে হাতিটি অন্তঃসত্ত্বা ছিল।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT