চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হাতটা সোজা করে দাও, হাতে অনেক ব্যথা করছে’

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৯:৩৪ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A
রাজীব হোসেন

‘‘হাতটা এমন হলো কেন, হাতটা সোজা করে দাও, হাতে অনেক ব্যথা করছে”- এভাবেই দুপুরে নিজের কষ্টের কথাগুলো খালা জাহানারা বেগমকে বলছিল মঙ্গলবার দুই বাসের চাপায় ডান হাত হারানো সরকারী তিতুমীর কলেজের ডিগ্রীর তৃতীয় বর্ষের ছাত্র রাজিব হোসেন (২২)।

বুধবার বিকালে রাজিব হোসেনকে শমরিতা হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। বিকাল সাড়ে ৪টার দিকে একটি অ্যাম্বুলেন্সযোগে স্বজনরা রাজিবকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে।

বিকাল সাড়ে চারটায় ঢামেকের জরুরী বিভাগে তাকে কিছুক্ষণ রাখার পর হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের ইউনিট ১ এর ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

বিকেলে ঢামেকের জরুরী বিভাগে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা হয় রাজীবের মামা জাহিদুল ইসলামের। তিনি বলেন, রাজীব অনেক দুস্থ ঘরের সন্তান, ওর পড়ালেখার খরচ খালারা বহন করত। গত ষোল ঘণ্টায় আমাদের দুই লাখের কাছাকাছি টাকা খরচ হয়ে গেছে। আমাদের এখন আর্থিক সহায়তা প্রয়োজন। কোন সহৃদয়বান ব্যক্তিবর্গ সহায়তায় ইচ্ছুক হলে অগ্রণী ব্যাংকের যাত্রাবাড়ি শাখায় মেঝখালা খাদিজা বেগমের অ্যাকাউন্টে পাঠানোর অনুরোধ করা হলো। ব্যাংক অ্যাকাউন্ট নম্বার ০২০০০০২১১৪৮৩২।

হাতটা ভেঙ্গে গেলেও তো রাজীবের এতো কষ্ট হতো না জানিয়ে খালা জাহানারা বেগম চ্যানেল আই অনলাইনকে বলেন: ও অনেক ব্যথা পাচ্ছে, রাজীব আমাকে বলেছে হাতটা এমন হলো কেন, হাতটা সোজা করে দাও, হাতটা অনেক ব্যথা করছে”।

তিনি বলেন, ছোট বেলায় বাবা মাকে হারানো রাজীবকে নিজের সন্তানের মতো করেই মানুষ করেছি। আমার সঙ্গে ফকিরাপুলেই ও থাকত, বছর দুয়েক আগ থেকে যাত্রাবাড়ির মেসে থাকা শুরু করে।

Reneta

বিআরটিসি ও স্বজন বাস কর্তৃপক্ষ ক্ষতিপূরণের ব্যাপারে কোন সিদ্ধান্ত গ্রহণ করেছে কিনা জানতে চাইলে রাজীবের চাচা পুলিশ সদর দপ্তরের পরিদর্শক (ট্রেনিং) মো. আল-আমিন হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন: থানা পুলিশ আমাদের জানিয়েছে বাস কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দিতে ইচ্ছুক। কিন্তু মামলা হওয়ার কারণে এখন চাইলেও এভাবে ক্ষতিপূরণ নেওয়া সম্ভব না।

রাজীবের বর্তমান শারীরিক অবস্থা জানতে চাইলে ঢামেকের অর্থোপেডিক্স বিভাগের প্রধান মো. শামসুজ্জামান চ্যানেল আই অনলাইনকে বলেন: ঘটনার পর রাজিব যে শক পেয়েছিলো তা কেটে উঠেছে। তবে তাকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। শমরিতার চিকিৎসাপত্র দেখা হয়েছে ও আমাদের এখানে আনার পর চিকিৎসা শুরু হয়েছে।

অধ্যাপক শামসুজ্জামান আরো বলেন, রাজীবকে আপাতত ড্রেসিং ও পাশাপাশি উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ দেওয়া হচ্ছে।পরে তার প্লাস্টিক সার্জারি লাগলে তা করা হবে।

তিন ভাইয়ের মধ্যে রাজীব বড়, তার অন্য দুই ভাই মেহেদী হাসান (১৩) ও মো. আবদুল্লাহ (১১)। তারা দুজনেই রাজধানীর তামিরুল মিল্লাত মাদ্রাসার ছাত্র। পটুয়াখালীর বাউফলে রাজীবের জন্ম। তার বাবার নাম হেলাল উদ্দিন ও মাতার নাম নাসিমা বেগম। রাজীব ডিগ্রী করার আগে বরিশালের সরকারী ফজলুল হক কলেজ থেকে ইংরেজীতে স্নাতক পাশ করে। রাজধানীর ধোলাইখালে এক কম্পিউটারের দোকানে পড়াশুনার পাশাপাশি খন্ডকালীন কাজ করত রাজীব।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান চ্যানেল আই অনলাইনকে জানায়, রাজীব হোসেনের হাত বিচ্ছিন্ন করে নেওয়া সেই দুই বেপরোয়া বাসের চালককে গ্রেপ্তার করা হয়েছে। তারা দু’জন হল ওয়াহিদ ও খোরশেদ।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রাজধানীর বাংলামটরের দিক থেকে ফার্মগেটমুখী একটি দ্বিতল বিআরটিসি বাস সার্ক ফোয়ারার কাছে পান্থকুঞ্জের পাশে সিগনালে থেমে ছিলো। সে বাসের পেছনের ফটকে দাঁড়িয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাজীব। খানিকবাদেই একই দিক থেকে আসা স্বজন পরিবহন নামের একটি বাস দ্রুতগতিতে এসে দ্বিতল বাসের বাঁ পাশের ফাঁক দিয়ে ঢুকে সামনে যাওয়ার (ওভারটেক) চেষ্টা করে।

দুই গাড়ি তখন টক্কর দিতে গেলে চাপে পড়ে ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায় ফটকে দাঁড়ানো রাজীবের। হাতটি দ্বিতল বাসের সঙ্গে ঝুলছিলোও তখন। তাৎক্ষণিকভাবে রাজীবকে পান্থপথের শমরিতা হাসপাতালে নেওয়া হলেও হাতটি আর জোড়া দেওয়া যায়নি। মঙ্গলবারই রাজীবের অস্ত্রোপচার করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজীবের হাতলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

বৃক্ষরোপণ ও পরিচর্যায় জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে: প্রধানমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ৯, ২০২৬
টানা বর্ষণে পাহাড়ধসে কক্সবাজার ও চট্টগ্রামে শিশুসহ ১০ জনের মৃত্যু

টানা বর্ষণে পাহাড়ধসে কক্সবাজার ও চট্টগ্রামে শিশুসহ ১০ জনের মৃত্যু

জুলাই ৯, ২০২৬
পটল চাষে ধামরাইয়ের কৃষকদের সাফল্য

পটল চাষে ধামরাইয়ের কৃষকদের সাফল্য

জুলাই ৯, ২০২৬

আজ রাষ্ট্রীয় মর্যাদায় আয়াতুল্লাহ আলি খামেনির দাফন

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT