চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হাঁটু ভাঙা বিএনপি কোমর ভাঙা নেতার কাঁধে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১২ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০১৮
রাজনীতি
A A

হাঁটুভাঙা বিএনপি এখন কোমর ভাঙা বুড়ো নেতার ঘাড়ে ভর করেছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: আগামী নির্বাচন খুব চ্যালেঞ্জিং হবে। এই নির্বাচনে দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র আছে।

সোমবার বিকালে ঢাকার যাত্রাবাড়ি চৌরাস্তা মোড়ে নির্বাচনী প্রচারপত্র বিতরণ অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘স্লোগান পাল্টা স্লোগান দিয়ে নমিনেশন পাওয়া যাবে না, রঙ বেরঙের পোস্টার নমিনেশন দিবে না। যারা জনগনের সঙ্গে ভালো আচরণ করে না, চাঁদাবাজী করে, অপকর্ম করে তাদের মনোনয়ন দেয়া হবে না। ভালো হয়ে যান, কেউ অপকর্ম করবেন না, কেউ চাঁদাবাজী করবেন না। আওয়ামী লীগে দখলদার চাঁদাবাজদের জায়গা নেই।’

আগামী জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের অসুস্থ রাজনীতির কারণে কর্মীদের মধ্যে শত্রুতা সৃষ্টি বন্ধের নির্দেশনা দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

‘আপনাদের কাছে আমার দাবি একটাই, প্রার্থী ৪/৫ যে ই হোক, নমিনেশন পাবে একজন। বাকি ৪জন যদি ভিতরে ভিতরে বিরোধিতা করে তাহলে আমাদের জন্য ভালো হবে না। প্রার্থী হওয়ার অধিকার সবারই আছে। অসুস্থ প্রতিযোগিতা কর্মীদের মধ্যে শত্রুতার সৃষ্টি করে। এই শত্রুতা সৃষ্টি করবেন না।’ আওয়ামী লীগে ঐক্য থাকলে কেউ নির্বাচনে পরাজিত করতে পারবে না বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।’

তিনি বলেন, ‘হাঁটু ভাঙ্গা দল বিএনপির সঙ্গে জোট করেছে কোমর ভাঙ্গা দলের নেতা বুড়ার সঙ্গে। এই ঐক্য দেশের মানুষ বিশ্বাস করে না। তারা ডাক দিলে জনগন আসবে না।’

Reneta

‘আওয়ামী লীগে ঐক্য থাকলে ৭০ দল ঐক্য করলেও আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না।’

বিএনপির আন্দোলন নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘দশ বছরে বিএনপির আন্দোলন এ দেশের মানুষ দেখেনি, আন্দোলন আর কবে হবে। মরা গাঙ্গে জোয়ার আসে না।’

সামনে নির্বাচন, বিএনপি সাত দফা দাবি দিয়েছে। তাদের সাত দফা দাবি মামা বাড়ির আবদার। সাত দফা দফা দাবি হলো নির্বাচন বানচালের ষড়যন্ত্রের দাবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অনিয়ম ও প্রতারণা, ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বর্ণের দাম ভরিতে বাড়লো ১ হাজার ৩৩ টাকা

জুলাই ২১, ২০২৬

কামিন্সের নেতৃত্বে পূর্ণশক্তি নিয়েই বাংলাদেশের বিপক্ষে টেস্টে নামছে অস্ট্রেলিয়া

জুলাই ২১, ২০২৬

মৌসুমি বৃষ্টিতে আফগানিস্তানে আকস্মিক বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজের সরকারি-বেসরকারি প্যাকেজ ঘোষণা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT