আদালত

হাজী সেলিমের সেই আপিল শুনানির আবেদন দুদকের

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মহানগরীর কেন্দ্রস্থলে একটি বিশাল ভবন ও তার সামনে একটি প্রতিমা দেখা যাচ্ছে, যা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিচারিক আদালতের দেওয়া ১৩ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে সাংসদ হাজী সেলিমের করা আপিলটি শুনানি আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার বিচারপতি মো.মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চে বিষয়টি উপস্থাপন করা হয়। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো.খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান মনির।

এবিষয়ে আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি শুনানির জন্য কার্যতালিকাভুক্ত করতে আদালতে আজ আবেদনটি (মেনশন) করেছি। বিষয়টি কার্যতালিকায় আসলে শুনানি হবে।’

এর আগে ২০০৭ সালের ২৪ অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।

এরপর ২০০৮ সালের ২৭ এপ্রিল এ মামলার রায়ে বিচারিক আদালত ১৩ বছরের কারাদণ্ড দেন হাজি সেলিমকে। পরে ২০০৯ সালের ২৫ অক্টোবর হাজি সেলিম রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। ২০১১ সালের ২ জানুয়ারি হাইকোর্ট তার ১৩ বছরের সাজা বাতিল করেন। তবে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করে দুদক। সে আপিলের শুনানি শেষে ২০১৫ সালের ১২ জানুয়ারি হাইকোর্টের রায় বাতিল করার পাশাপাশি হাজি সেলিমের আপিল আবার হাইকোর্টে শুনানির নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত। আজ দুদক হাজি সেলিমের ১৩ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে করা সেই আপিলটি শুনানির জন্য আবেদন করেন।

বিষয়:হাইকোর্টহাজী সেলিম
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…