চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাজারে ৯.৯৯ টাকায় ‘নগদ’ এ ক্যাশ-আউট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৮ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০২০
তথ্যপ্রযুক্তি
A A

দেশে প্রথমবারের মতো এক হাজার টাকার হিসেবে ক্যাশ-আউট চার্জ সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনল ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। এখন থেকে ‘নগদ’-এর গ্রাহকদের জন্য এক হাজার টাকা ক্যাশ-আউটে খরচ হবে মাত্র ৯.৯৯ টাকা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে ‘নগদ’-এর পক্ষ থেকে সকল গ্রাহকদের জন্য ক্যাশ-আউটের এই চার্জ উপহার হিসেবে দেওয়া হয়েছে।

তবে কোনো গ্রাহক যদি অ্যাপ ব্যবহার না করে মোবাইল ফোনের ইউএসএসডি প্রযুক্তি ব্যবহার করে ক্যাশ-আউট করেন, তাহলে এই চার্জ হবে এক হাজার টাকায় ১২.৯৯ টাকা।

Banglabid

হ্রাসকৃত এই ক্যাশ-আউট চার্জ সুবিধা পেতে গ্রাহককে ২,১০০ টাকার ওপরে ক্যাশ-আউট করতে হবে। ‘নগদ’ নির্ধারিত এই চার্জের সঙ্গে গ্রাহককে ক্যাশ-আউটের ক্ষেত্রে সরকার নির্ধারিত ১৫ শতাংশ হারে কর যোগ হবে।

ক্যাশ-আউট চার্জ কমিয়ে আনার ফলে গ্রাহকরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে আরো বেশি লেনদেন করতে উৎসাহী হবেন, যা দেশের আর্থিক খাতের লেনদেনের ক্ষেত্রে গতি সঞ্চার করবে এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নতিতে উল্লেখজনক ভূমিকা রাখবে।

‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক হ্রাসকৃত এই ক্যাশ-আউট চার্জ নির্ধারণ বিষয়ে বলেন, সব সময়ই এত বেশি হারে ক্যাশ-আউট চার্জের বিরুদ্ধে আমাদের অবস্থান। গত এক দশক ধরে ক্যাশ-আউটের যে ফি প্রচলিত রয়েছে (হাজারে ২০ টাকা) সেটি গ্রাহকের ওপর অত্যাচার বলেই আমরা মনে করি। সে কারণে শুরু থেকেই গ্রাহকদের জন্য ‘নগদ’ সর্বনিম্ন ক্যাশ-আউট চার্জ অফার করে আসছে।

Reneta

তানভীর এ মিশুক আরও বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে ‘নগদ’-এর গ্রাহকদের জন্য চমক জাগানো এই অফার ঘোষণা করা হল। এর ফলে গ্রাহকের ‘নগদ’ ব্যবহার আগের চেয়ে অনেক সাশ্রয়ী হবে এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে ডিজিটালাইজেশন প্রক্রিয়াটি তরান্বিত হবে। আমরা মনে করি এ বিষয়ে সরকার উদ্যোগ নিয়ে সকল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের জন্য সর্বোচ্চ ক্যাশ-আউট চার্জের একটি সীমা নির্ধারণ করে দিতে পারে।

সর্বনিন্ম ক্যাশ-আউট চার্জ উপভোগ করার পাশাপাশি ‘নগদ’-এর গ্রাহকরা শুরু থেকেই ‘পি টু পি’ অর্থাৎ সেন্ড মানি লেনদেন করতে পারছেন ফ্রি, যদিও অন্যান্য অপারেটরের ক্ষেত্রে এই লেনদেনের জন্যও গ্রাহককে খরচ গুণতে হয়।

কোভিড-১৯ মহামারির শুরু থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে থাকতে ‘নগদ’ পাঁচ ধরনের ব্যবসায়ীদের ক্ষেত্রে লেনদেনের ওপরে ক্যাশ-আউট চার্জ হাজারে মাত্র ছয় টাকায় নিয়ে আসে, যা ব্যবসা-বাণিজ্যের মন্দার এই সময়ে ব্যবসায়ীদের ব্যবসায় পরিচালন খরচ কমিয়ে এনেছে।

২০১৯ সালের ২৬ মার্চ বাণিজ্যিক কার্যক্রম শুরুর পর চমৎকার সব সেবার মাধ্যমে এরই মধ্যে ‘নগদ’ নিজেদেও দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হিসেবে প্রতিষ্ঠিত করেছে। দেড় বছরের এই যাত্রায় সরকারি বেসরকারি নানা উদ্ভাবনী কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হয়েছে রাষ্ট্রীয় সেবা ‘নগদ’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নগদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রসূতি সেজে নবজাতক চুরি, গোবিন্দগঞ্জে স্বামী-স্ত্রী আটক

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক ট্রাস্ট ফান্ড চালু

আগস্ট ১১, ২০২৬

থাইল্যান্ডে স্কুটি দুর্ঘটনা, আহত অভিনেতা খায়রুল বাসার

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘অরুণাচল প্রদেশ’ প্রশ্নে ভারতকে ছাড় নয়: চীন

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

তেলের দাম ব্যারেল প্রতি ৯০ ডলার ছাড়াল

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT