আন্তর্জাতিক পানি শীর্ষ সম্মেলনে যোগ দিতে হাঙ্গেরির বুদাপেস্টে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ছ’টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বুদাপেস্টে অবতরণ করে।
হাঙ্গেরির সিকিউরিটি পলিসি এন্ড কো অপারেশন বিষয়ক প্রতিমন্ত্রী ইস্টভ এন মিকোলা, হাঙ্গেরিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফরসহ অন্যান্যরা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। পরে হাঙ্গেরির সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান করে।
বিমানবন্দর থেকে মটর শোভাযাত্রা সহকারে ফোর সিজন্স হোটেল গ্রিসহাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। সফরকালে এখানেই অবস্থান করবেন প্রধানমন্ত্রী।
এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কিমেনিস্তানে জরুরী অবতরণের করায় চারঘণ্টা বিলম্বে বুদাপেস্ট পৌঁছান প্রধানমন্ত্রী।









