চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাওয়া ভবন এখন আর দেশ চালায় না: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০১ অপরাহ্ণ ২৮, মে ২০১৭
রাজনীতি
A A

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জমানার মতো এখন আর হাওয়া ভবন নয়, দেশ পরিচালনা করছে শেখ হাসিনার নেতৃত্বে শক্তিশালী নির্বাচিত সরকার।

রোজার শুরুতেই সড়কের পরিস্থিতি ও ঈদে ঘরমুখো মানুষদের বাড়ি ফেরা নির্বিঘ্ন করার প্রস্তুতি পর্যবেক্ষণ করতে রোববার দুপুরে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরে যান মন্ত্রী। সেখানেই গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

দলীয় কার্যালয়ে তল্লাশী পরিচালনায় বিএনপি নেতাদের সমালোচনার জবাবে ওবায়দুল কাদের বলেন, ওই ভবন থেকেই অতীতে আওয়ামী লীগ সভানেত্রীকে হত্যার ষড়যন্ত্রসহ নানা পরিকল্পনা করা হয়েছিলো। সেগুলো এখন খুঁচিয়ে না তোলাই হবে বিএনপির জন্য মঙ্গলজনক।

তিনি কয়লা খনি দুর্নীতি মামলা নিয়ে খালেদা জিয়ার লিভ টু আপিল খারিজে উচ্চ আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, বেগম জিয়া নানা অজুহাতে বিচার ব্যবস্থাকে এড়িয়ে চলতে চাইছেন। এখন আদালত ও বিচার ব্যবস্থা স্বাধীন বলেই কেবল খালেদা জিয়াই নয়, আওয়ামী লীগের অনেক নেতা ও এমপি পুরনো মামলায় সাজাপ্রাপ্ত হচ্ছেন।

এ ছাড়াও সমালোচনার মুখে বিমানবন্দর সড়কে সৌন্দর্যবধনে বনসাই আর না লাগানোর সিদ্ধান্তের কথাও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ২০১৩ সালে বিএনপি-জামায়াতের আন্দোলনের সময় ঢাকায় বাসে আগুন দিয়ে ১১ জনকে পুড়িয়ে হত্যার অভিযোগ নিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ভোলার জেলা পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা মইদুল ইসলাম ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথকে ঢাকায় জরুরি ভিত্তিতে তলব করা হয়েছে বলেও জানান মন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদযাত্রাওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মাঝ আকাশে ৩ পাইলট অসুস্থ হয়ে পড়ার ঘটনায় তদন্তে ব্রিটিশ এয়ারওয়েজ

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে পথ আটকে দিলেন রিয়া যাদব

জুলাই ২৩, ২০২৬

মেহেরপুরের “মেহের সাগর কলার” জিআই পণ্যের স্বীকৃতিতে উচ্ছ্বসিত চাষী

জুলাই ২৩, ২০২৬

ম্যানসিটিতে ২০৩০ পর্যন্ত থাকবেন ফোডেন

জুলাই ২৩, ২০২৬

জামায়াতে ইসলামী ও এনসিপিকে মিথ্যার রাজনীতি পরিহার করতে হবে

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT