চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাওর পরিস্থিতি: সরকারের বাইরে আওয়ামী লীগ কী করছে?

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৭:০৯ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

সরকারের বাইরে দল হিসেবেও আওয়ামী লীগ নিজেদের সর্বোচ্চ সামর্থ্য নিয়ে বন্যা দুর্গত হাওরবাসীর পাশে দাঁড়িয়েছে বলে দাবি করেছে সরকারি দল।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফের নেতৃত্বে একটি প্রতিনিধিদল দুর্গত অঞ্চল পরিদর্শন করেছে। কেন্দ্রের বাইরে জেলা ও উপজেলা ইউনিট থেকেও চালানো হচ্ছে ত্রাণ তৎপরতা।

‘অতীতের মতো এবারও আওয়ামী লীগ এবং বর্তমান সরকার দুর্যোগ মোকাবেলায় সাফল্য পাবে,’ মন্তব্য করে তিনি বলেন: অতীতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দুর্যোগ মোকাবেলায় সাফল্য দেখিয়েছে, এবারও তার ব্যত্যয় হবে না।

Banglabid

এ প্রসঙ্গে তিনি ১৯৯৮’র বন্যার কথা তুলে ধরে বলেন, সেবার বিবিসি-সিএনএন বন্যা পরিস্থিতির ভয়াবহতা নিয়ে রিপোর্ট করেছিল। তৎকালীন বিরোধীদলের নেতা খালেদা জিয়া দাবি করেছিলেন, এক লাখ লোক শুধু না খেতে পেরে মারা যাবে! কিন্তু, আমরা কি দেখলাম- শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে একটি মানুষও না খেয়ে মারা যায়নি।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী

সরকারের বাইরে আওয়ামী লীগ কি করছে?

এমন প্রশ্নের জবাবে তিনি বলেন: কিছু দিন আগে আমরা সুনামগঞ্জ পরিদর্শন করেছি। এ সময় ত্রাণ বিতরণ করা হয়েছে। এর বাইরে, ওই অঞ্চলে আওয়ামী লীগের জেলা ও উপজেলা ইউনিটের মাধ্যমেও ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে। তাছাড়া, স্থানীয় আওয়ামী লীগের সংসদ সদস্যরাও তাদের নিজস্ব তহবিল থেকে ত্রাণ বিতরণ করছেন।

Reneta

ত্রাণের কোন সংকট হবে না বলে মনে করছেন তিনি।

দুর্গত এলাকার মানুষের মাঝে আগামী ফসল ওঠার আগ পর্যন্ত প্রতিমাসে ৩০ কেজি চাল এবং নগদ ৫০০ টাকা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

এ সহায়তা পর্যাপ্ত নয় বলে বিএনপি যে বক্তব্য দিয়েছে তা সত্য নয় দাবি করে সুজিত রায় নন্দী বলছেন: সরকার তো দিচ্ছেই, এর বাইরে আওয়ামী লীগ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও ত্রাণ তৎপরতা চলছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একদিনের সফর ও পরবর্তী বক্তব্য বিএনপির ‘স্টান্টবাজি’র রাজনীতির অংশ বলে মনে করছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সুনামগঞ্জ-হাওরহাওরে বন্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভাস্কর্য নিয়ে আদালত যেন কলুষিত না হয়: আইনমন্ত্রী

পরবর্তী

সারাদেশে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনসহ ১৩ প্রকল্প অনুমোদন

পরবর্তী

সারাদেশে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনসহ ১৩ প্রকল্প অনুমোদন

একসঙ্গে বিদেশ সফরে হাওর অধিদপ্তরের বেশিরভাগ কর্মকর্তা

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT