চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাওর অঞ্চল থেকে হাইকোর্ট করলেন আইনজীবী

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
৮:৪৪ অপরাহ্ণ ১৭, মে ২০২০
- সেমি লিড, আদালত
A A

করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে সশরীরে উপস্থিতির আদালতের বদলে দেশে ভার্চুয়াল আদালত পরিচালনা শুরু হয়েছে।

যেখানে বিচারপ্রার্থীর জরুরি মামলা লড়তে ভিডিও কনাফারেন্সের মাধ্যমে বিচারকের সাথে যুক্ত হচ্ছেন আইনজীবীরা। ভার্চুয়াল আদালতের ঐতিহাসিক অগ্রযাত্রার সুফল পৌঁছে গেছে দেশের প্রত্যন্ত জনপদে। সেই ধারাবাহিকতায় আজ কিশোরগঞ্জের নিকলী হাওর অঞ্চল থেকে ভার্চুয়াল হাইকোর্ট করলেন তরুণ আইনজীবী জামিউল হক ফয়সাল।

নিজ বাড়িতে থেকে ভার্চুয়াল হাইকোর্টে মক্কেলের জামিন শুনানি করে উচ্ছ্বসিত এই আইনজীবী চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে করা মামলায় একজন চিকিৎসকের জামিনের পক্ষে আজ ভার্চুয়াল হাইকোর্টে শুনানি করলাম। বিচারপতি জে বি এম হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে চলা এই জামিন আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।’

আইনজীবী জামিউল হক ফয়সাল আরো বলেন, ‘ভিডিও কনফারেন্সের মাধ্যমে চলা শুনানির শুরুতেই বিচারপতি জে বি এম হাসান জানতে চান যে, আমি কোথা থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়েছি? তখন আমি বলি, মাই লর্ড আমি কিশোরগঞ্জের নিকলী হাওর অঞ্চলে আমার গ্রামের বাড়ি থেকে যুক্ত হয়েছি। তখন বিচারপতি জে বি এম হাসান হাসি দিয়ে বলেন, ভার্চুয়াল কোর্ট বলেই সূদূর হাওর অঞ্চল থেকে আজ শুনানি করতে পারছেন। এরপর একপর্যায়ে জামিন আবেদনের ওপর শুনানি শুরু হয়। তবে আরো কিছু ডকুমেন্টের প্রয়োজন দেখা দেওয়ায় আজকের মত শুনানি শেষ হয়েছে, এবিষয়ে আবার পরবর্তীতে শুনানি হবে।’

আজকের এই ভার্চুয়াল আদালতের অভিজ্ঞতা  সম্পর্কে আইনজীবী জামিউল হক ফয়সাল বলেন, ‘আজই প্রথম আমি ভার্চুয়াল হাইকোর্টে শুনানি জামিন শুনানি করলাম। এটা ছিল অন্যরকম এক ভালো লাগার অভিজ্ঞতা। এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসসুপ্রিম কোর্টহাওর
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিকূল আবহাওয়ায় ব্রাজিল ম্যাচ স্থগিত হলে, মরক্কোর খেলাও কি বন্ধ থাকবে?

জুন ২৫, ২০২৬

জন্মদিনে মেসিকে ‘চমকে’ দিলেন সতীর্থরা

জুন ২৫, ২০২৬

ঈশ্বরের কাছে নতুন করে কিছু চাওয়ার ভাষা নেই: জন্মদিনে মেসি

জুন ২৫, ২০২৬

নকআউটে যেতে কোন গ্রুপের সমীকরণ কোথায় দাঁড়াল, কার পথ কতটা কঠিন

জুন ২৫, ২০২৬

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘শিল্পখাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’ বিষয়ক প্যানেল আলোচনা

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT