চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাওরে বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের অনিয়ম ও গাফিলতির দায় স্বীকার

শাকের আদনান শাকের আদনান
৬:৩২ অপরাহ্ণ ০৪, মে ২০১৭
বাংলাদেশ
A A
প্রধান বিচারপতি

সুনামগঞ্জের হাওরে বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের অনিয়ম ও গাফিলতির অভিযোগ স্বীকার করেছেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। দুর্নীতি দমন কমিশনের জিজ্ঞাসাবাদে ওই কর্মকর্তারা দায় স্বীকার করেছেন জানিয়ে দুদক বলছে, দুর্নীতির প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এবারের বন্যারও এক বছর আগে ২০১৬ সালের ২১ এপ্রিল গণমাধ্যমে শিরোনাম ছিলো: ‘সুনামগঞ্জের ফসল রক্ষা বাঁধে ভাঙ্গন’। ওইদিনই ফসল রক্ষাবাঁধ নির্মাণ ও সংস্কার কাজে অনিয়ম এবং দুর্নীতি হয়েছে কিনা জানতে চেয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের কাছে ১০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলে দুর্নীতি দমন কমিশন।

প্রায় ১০ মাস পর পর চলতি বছরের ফেব্রুয়ারির শেষ নাগাদ কোনো রকম মতামত ও বিশ্লেষণ ছাড়াই প্রতিবেদন জমা দেয় মন্ত্রণালয়। এর মধ্যেই গতমাস থেকে হাওরে বন্যা। মন্ত্রণালয়ের প্রতিবেদনে অসন্তুষ্ট দুদক ডেকে পাঠায় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকসহ ৬ জন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের এক কর্মকর্তাসহ ৭ জনকে।

দুদক জানায়, গেলো বছরের দুইজন ঠিকাদার কিভাবে এবারও কাজ পেলো তা তদন্ত করা হচ্ছে। হাওরে বাঁধ নির্মাণে আরো অনিয়ম ছিলো কিনা খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন।

ট্যাগ: হাওর অঞ্চল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আধুনিকতার ছোঁয়ায় যেভাবে বদলে যাচ্ছে জাতীয় জাদুঘর ও পাবলিক লাইব্রেরি

পরবর্তী

যে অশ্রু আনন্দের, যে অশ্রু সাফল্যের

পরবর্তী

যে অশ্রু আনন্দের, যে অশ্রু সাফল্যের

মূলধারার গণমাধ্যমকে আরো ডিজিটাল হওয়ার পরামর্শ কমনওয়েলথের

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT