চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাওরে কৃষকের কান্নায় ভবিষ্যত খাদ্য ঘাটতির শঙ্কা

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:৩৩ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০২২
সম্পাদকীয়
A A

উজানের ঢলে নদ-নদীতে পানি বাড়ায় ফসলরক্ষা বাঁধ নিয়ে মারাত্মক শঙ্কায় দিন কাটাচ্ছেন সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার হাওরের কৃষক। ইতিমধ্যে ফসল হারিয়ে দিশেহারা সুনামগঞ্জের কৃষকরা, তাদের কান্না ও আহাজারি উঠে আসছে গণমাধ্যমে। আর অনিয়ম-দুর্নীতি-অবহেলায় হাওরে দুর্বল বাঁধ নির্মাণের বিষয়টি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

সুনামগঞ্জের হাওরে আকস্মিক বন্যার ফলে ৫ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। সোমবার (১১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে হাওরে আকস্মিক বন্যা পরিস্থিতি সম্পর্কে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে কয়েকদিন আগে স্মারকলিপি দিয়েছে ‘হাওর বাঁচাও আন্দোলন’ সুনামগঞ্জ জেলা কমিটি। আর প্রধানমন্ত্রীও বিষয়টি নিয়ে বিশ্ব পানি দিবসের আয়োজনে কথা বলেছেন, তাগিদ দিয়েছেন বাঁধ নির্মাণের নামে দুর্নীতি বন্ধ করে পরিকল্পিত বাঁধ নির্মাণে নজরদারি বাড়ানোর বিষয়ে।

করোনা মহামারির এই সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সারাবিশ্বে মারাত্মক খাদ্য সঙ্কট ও দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতি দেখা দিয়েছে। যা কমবেশি ধনী-গরীব সবদেশকেই বেশ সমস্যার মধ্যে ফেলেছে। কমবেশি প্রভাব পড়েছে বাংলাদেশেও। করোনাকালে দেশের কৃষিতে বেশ ইতিবাচক অবস্থা থাকায় খাদ্যদ্রব্যের দাম অনেকটা নিয়ন্ত্রণে ছিল। দেশের ধান উৎপাদনের অন্যতম ক্ষেত্র হাওরে এবছর বড় ধরণের বিপর্যয়ে তার প্রভাব নিশ্চিতভাবে পড়বে দেশের বাজারে।

এখন প্রশ্ন হচ্ছে, হাওরের সমস্যা কিন্তু নতুন নয়, আর প্রতি বছর বছর কোটি কোটি টাকার প্রকল্প নিয়েও কেন অবস্থার পরিবর্তন হচ্ছে না? স্থানীয় জনগণ ও বিশেষজ্ঞদের দাবি, হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ এবারও নির্ধারিত সময়ে শেষ হয়নি। অনেক জায়গায় অপরিকল্পিত ও অপ্রয়োজনীয় বাঁধের প্রকল্প নিয়ে সরকারি টাকা লুটপাট করা হয়েছে। সঠিক তদারকির অভাবে কাজে অনিয়ম ও গাফিলতি হয়েছে। এসব অনিয়মের সঙ্গে অভিযুক্ত হচ্ছেন প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা।

জরুরি ভিত্তিতে আন্ত:মন্ত্রণালয়ের কমিটি গঠন করে হাওর বিষয়ে পরিকল্পনা ও পদক্ষেপ নেয়া জরুরি বলে আমরা মনে করি। এছাড়া খাদ্যের ক্রমবর্ধমান ঊর্দ্ধগতির বিষয়টি মাথায় রেখে সরকারি পর্যায়ে মজুত ও আমদানির প্রয়োজন আছে কিনা, সেটাও খতিয়ে দেখা যেতে পারে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়হাওরে ধান কাটাহাওরে বিপর্যয়
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT