চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাওরের মানুষদের পাশে দাঁড়াতে চান তিশা

মেহেদী মাসুদমেহেদী মাসুদ
১১:৪৮ পূর্বাহ্ণ ৩০, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
নুসরাত ইমরোজ তিশা

নুসরাত ইমরোজ তিশা

‘এটা হচ্ছে সেই সময়, যখন আমাদের সবাইকে এক হয়ে ওদের পাশে দাঁড়াতে হবে। আমি আমার মতো করে পাশে থাকার চেষ্টা করছি। আপনারাও করবেন আশা করি। বাংলাদেশ—এক বড় পরিবার।’ সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে গত বুধবার এই স্ট্যাটাস দিয়েছেন ছোট ও বড় পর্দার তারকা নুসরাত ইমরোজ তিশা।

তিনি এখন আছেন কক্সবাজারে। সাগর জাহানের ঈদের একটি নাটকের শুটিং করছেন। আজ রোববার সকালে কক্সবাজার থেকে চ্যানেল আই অনলাইনকে তিশা বলেন, ‘টিভির সংবাদে যখন হাওরের মানুষগুলোর দুঃখ–দুর্দশার চিত্র দেখছি, ততই মুষড়ে পড়ছি। ওদের জন্য কী করব, বুঝতে পারছি না। কিছু তো একটা করতে হবে। কিন্তু আমি একা! এখানে আমার পাশে আরও অনেককে লাগবে। প্রথম আলো কিংবা চ্যানেল আইয়ের মতো প্রতিষ্ঠানের সঙ্গে মিলে যদি কিছু করা যায়, তাহলে ব্যাপারটা অনেক বড় হবে।’

তিশা জানান, তিনি ব্যক্তিগত উদ্যোগে এরই মধ্যে হাওর এলাকার কিছু মানুষকে সহযোগিতা করেছেন। তবে এত বড় দুর্যোগে তার একার পক্ষে অনেক কিছু করা সম্ভব নয়।তিশা তার পাশে এসে নাটক, চলচ্চিত্র আর সংগীত অঙ্গনের মানুষগুলোকে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।

তিশা বলেন, আমি ২ মে ঢাকায় ফিরছি। ফিরেই হাওরের মানুষদের কল্যাণের জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের দীর্ঘমেয়াদি সহযোগিতার করার জন্য উদ্যোগ নিতে চাই।

পাহাড়ি ঢল আর বৃষ্টিতে সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও ব্রাহ্মণবাড়িয়ার বেশির ভাগ হাওর অঞ্চল প্লাবিত হয়েছে। ডুবে গেছে কৃষকদের ফসল। নিঃস্ব হয়েছেন কৃষকেরা। অনিশ্চিত ভবিষ্যতের মুখে এখন ওই সব এলাকার মানুষজন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তিশা
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যানসিটির হোঁচট, ২২ বছর পর চ্যাম্পিয়ন আর্সেনাল

মে ২০, ২০২৬

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT