ছয় দিনের সফরে যুক্তরাজ্যে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে মেডিকেল চেকআপ ছাড়াও অনেকটা সময় নিজের পরিবারের সঙ্গে কাটাচ্ছেন তিনি। এরই ফাঁকে ব্রিটেনের হাউজ অব কমন্সের স্পিকারের আমন্ত্রণে পার্লামেন্ট পরিদর্শন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেখানে তাকে সংবর্ধনা জানানো হয়।
স্পিকারের আমন্ত্রণে হাউজ অব কমন্স-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা
হাউজ অব কমন্স-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেয়া হয়
অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই সংবর্ধনা জানানো হয়।






