আন্তর্জাতিক

হাইতিতে তেলের ট্যাংকার বিস্ফোরণে নিহত ৬০

হাইতিতে তেলের ট্যাংকার বিস্ফোরণে নিহত ৬০, মৃতদেহের পাশে উদ্ধারকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

হাইতিতে তেলের ট্যাংকার বিস্ফোরণে নিহত ৬০, মৃতদেহের পাশে উদ্ধারকারীরা, আহত ও নিহতের সংখ্যা নিশ্চিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

হাইতির উত্তরের শহর কেপ-হাইতিয়েনে জ্বালানিবাহী একটি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৬০ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে বিবিসি।

তাদের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার এ বিস্ফোরণ ঘটে।

কেপ-হাইতিয়েনের ডেপুটি মেয়র প্যাট্রিক আলমনর জানান, বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৬০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।

পুরো পরিস্থিতিকে ‘গুরুতর’ উল্লেখ করে তিনি রক্তদানের জন্য মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্যাট্রিক আলমনর জানান, আহতরা শহরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি রয়েছে। বিস্ফোরণের পর আগুনে প্রায় ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশিরভাগ বাড়ি যতদ্রুত সম্ভব ভেঙে ফেলতে হবে।

স্থানীয় কর্মকতারা জানান, উদ্ধার অভিযান চলছে এবং মৃতের সংখ্যা বাড়তে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে দুর্ঘটনার স্থানটিকে দাবানলের মত মনে হয়েছে।

দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে এক প্রত্যক্ষদর্শী জানায়, তার কাছে স্থানটিকে নরকের মত মনে হচ্ছিল।

হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি বলেছেন, এই দুর্ঘটনার পর পুরো ক্যারিবিয়ান জাতি শোকাহত।

এই ঘটনায় তিনি তিন দিনের শোক পালনের ঘোষণা দিয়েছেন।

বিষয়:ক্যারিবিয়ান দাবানল বিস্ফোরণ হাইতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…