হাইটেক মেনুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড ও চীনের লিনানের হাইটেক এনার্জি সেভিং ও এলইডি বাল্ব এর আনুষ্ঠানিক বাজারজাতকরণ শুরু হয়েছে।
মঙ্গলবার রাজধানীর গুলশান ক্লাবে হাইটেক এনার্জি সেভিং ও এলইডি বাল্ব এর মোড়ক উন্মোচন করা হয়।
দেশের বিদ্যুৎ ব্যবস্থার সাথে মিল রেখে বিশেষভাবে এ বাল্ব তৈরি করা হয়েছে বলে জানিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান। গুণগত মানের দিক থেকে ক্রেতাদের এটি সহজইে আকৃষ্ট করবে বলেও জানিয়েছেন তারা।
লিনানের ভাইস ডিরেক্টর ঝিং গুহং বলেন, আমরা মনে করি বাংলাদেশের যে কোন এনার্জি সেভিং এবং এলইডি বাল্বের চেয়েও উন্নত হাইটেক এনার্জি সেভিং ও এলইডি বাল্ব। তাই আমরা আশাকরি এটি বাংলাদেশের বাজারে জনপ্রিয়তা পাবে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইটেক মেনুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখারুল আলম, পরিচালক মাসুম আহমেদ, চেয়ারম্যান সাইদুল হক ফারুকসহ অন্যরা।






