চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাইকোর্ট মন্তব্য করতেই পারে: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৫ অপরাহ্ণ ০৫, জুলাই ২০১৯
- লিড নিউজ, বাংলাদেশ
A A

‘আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড পছন্দ করিনা’, বরগুনায় প্রকাশ্য দিবালোকে রিফাতকে কুপিয়ে হত্যা মামলার শুনানিকালে দুই হাইকোর্টের দুই বিচারকের এমন পর্যবেক্ষণের প্রেক্ষিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: হাইকোর্ট মন্তব্য করতেই পারে। কিন্তু এনকাউন্টার আর ক্রসফায়ার এক বিষয় নয়। সরকার কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোন বক্তব্যে আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে এমনটা খুঁজে পাইনি।

শুক্রবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে এমনটা সরকার কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এনকাউন্টারের কথা বলা হচ্ছে। এনকাউন্টার আর ক্রসফায়ার তো এক কথা নয়। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলে হাইকোর্ট যে পর্যবেক্ষণ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে আমরা সেটা খুঁজে পাচ্ছি না।

তিনি আরও বলেন: সেখানে যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেও সেটা কেউ খুঁজে পায়নি। হাইকোর্টের মন্তব্য হাইকোর্ট করেছে।

প্রশ্ন রেখে তিনি বলেন: স্বাভাবিকভাবেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কেউ কি সমর্থন করে? আমরাও সমর্থন করি না।

গতকাল বৃহস্পতিবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ রিফাত হত্যা মামলার অগ্রগতি তুলে ধরেন। এসময় হাইকোর্ট তার পর্যবেক্ষণে বলেন: আমার এক্সট্রা জুডিশিয়াল কিলিং পছন্দ করি না। হয়তো প্রয়োজনের খাতিরে অনেক সময় জীবন বাঁচানোর তাগিদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা করে থাকে। তবে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে আরও সতর্ক হতে হবে।

গত ২৬ জুন বরগুনা শহরে প্রকাশ্যে দিবালোকে স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করা হয় রিফাতকে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এরপর গত ২ জুলাই রিফাত হত্যা মামলার প্রধান আসামি নয়ন বন্ড পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়।

ট্যাগ: ওবায়দুল কাদেররিফাত হত্যাহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অনলাইনে ‘পরী’

পরবর্তী

লড়াইয়ের ভেতর লড়াই

পরবর্তী

লড়াইয়ের ভেতর লড়াই

বিচার ব্যবস্থা পুরোপুরিভাবে আওয়ামী লীগের করায়ত্তে: ফখরুল

সর্বশেষ

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংসদে সরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শাহবাগে বক্তব্য দেওয়া আর সংসদে বক্তব্য দেওয়া এক কথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৭, ২০২৬

২২ হাজার কোটি রুপির ঋণ কমে ৬.৫ কোটিতে, যা জানা গেল

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT