চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যমুনা ব্যাংকের সাবেক চেয়ারম্যানের কারাদণ্ড বহাল

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৪:০৭ অপরাহ্ণ ১১, জুলাই ২০১৭
আদালত
A A

যমুনা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আরিফুর রহমানকে চেক প্রতারণার মামলায় বিচারিক আদালতের দেয়া এক বছরের কারাদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি রইস উদ্দিনের একক বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে বাদীপক্ষে ছিলেন এ এফ হাসান আরিফ ও এস এম বকস কল্লোল। আর আরিফুর রহমানের পক্ষে ছিলেন দেলোয়ার হোসেন লস্কর।

মামলার বিবরণ থেকে জানা যায়, ছয় বছর আগে বোরাক রিয়েল এস্টেট কোম্পানির কাছ থেকে নগদ ১৫ কোটি টাকা গ্রহণ করেন যমুনা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আরিফুর রহমান। ওই টাকার বিপরীতে তিনি সমপরিমাণ টাকার চেক দেন। পরবর্তী সময়ে সেই চেক ব্যাংকে দিলে পর্যাপ্ত স্থিতি না থাকায় চেকটি ফেরত (বাউন্স) আসে।

এই ঘটনায় ২০১২ সালে ম্যাজিস্ট্রেট আদালতে চেক প্রতারণা মামলা করে বোরাক রিয়েল এস্টেট কোম্পানি।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৬ সালের ২৪ জানুয়ারি ওই মামলার রায় হয়। রায়ে এনআই অ্যাক্ট ১৩৮ ধারা মোতাবেক আরিফুর রহমানকে এক বছরের কারাদণ্ড ও ৫০ লাখ টাকা জরিমানাসহ ১৫ কোটি ৫০ লাখ টাকা ফেরত দেয়ার নির্দেশ দেন রাজধানীর চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমীন ।

পরবর্তীতে সে রায়ের বিরুদ্ধে আপিল করে আরিফুর রহমান। বিচারিক আদালতের রায়ের পর আরিফুর রহমান সাড়ে সাত কোটি টাকা পরিশোধ করেছিলেন বলে জানান আইনজীবী এস এম বকস কল্লোল।

Reneta

তিনি আরো জানান, এখন বাকী টাকা ৬০ দিনের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে তার দণ্ড বহাল থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফুর রহমানহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শাহজালালে আবারও আমদানি নিষিদ্ধ ১৯টি আগ্নেয়াস্ত্র আটক

পরবর্তী

টি-টুয়েন্টি থেকে সরানো হয়েছে, ওয়ানডেতে থাকবে

পরবর্তী
ফাইল ছবি

টি-টুয়েন্টি থেকে সরানো হয়েছে, ওয়ানডেতে থাকবে

রোহিঙ্গা

কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT