১২ আগস্ট (সোমবার) থেকে সীমিত আকারে বিচারকাজ পরিচালনার জন্য হাইকোর্টের ৮টি বেঞ্চ গঠন করা হয়েছে।
১১ আগস্ট সন্ধ্যায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নির্দেশিত বেঞ্চ গঠন বিধিটি প্রকাশ করা হয়েছে।যেখানে বলা হয়েছে, ১২ আগস্ট সোমবার সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকার্য সীমিত আকারে পরিচালনার জন্য বেঞ্চসমূহ গঠন করা হলো।
যে ৫টি দ্বৈত বেঞ্চ এবং ৩টি একক বেঞ্চ গঠন করা হয়েছে সেগুলো হলো: বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমান এর সমন্বয়ে (রিট বেঞ্চ), বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. বশির উল্লাহ এর সমন্বয়ে (দেওয়ানি বেঞ্চ), বিচারপতি খিজির আহমেদ চৌধুরী’র সমন্বয়ে (কোম্পানি বেঞ্চ), বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান এর সমন্বয়ে (রিট বেঞ্চ), বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা (দেওয়ানি ও ফৌজদারি), বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসান এর সমন্বয়ে (ফৌজদারি বেঞ্চ), বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজা এর সমন্বয়ে (ফৌজদারি বেঞ্চ) এবং বিচারপতি বিশ্বিজিৎ দেবনাথ এর (দেওয়ানি বেঞ্চ)।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে গত ৪ আগস্ট সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অধিবেশন (বিচারিক কার্যক্রম) বন্ধ ঘোষণা করা হয়।







