সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে ২৩ জনকে নিয়োগ দেয়া হয়েছে।
নিয়োগ পাওয়া ২৩ জন হলেন:- মো. গোলাম মর্তুজা মজুমদার, সৈয়দ এনায়েত হোসেন, মো. মনসুর আলম, সৈয়দ জাহেদ মনসুর, কে এম রাশেদুজ্জামান রাজা, মো. যাবিদ হোসেন, মুবিনা আসাফ, কাজী ওয়ালিউল ইসলাম, আইনুন নাহার সিদ্দিকা, মো. আবদুল মান্নান, তামান্না রহমান, মো. শফিউল আলম মাহমুদ, মো. হামিদুর রহমান, নাসরিন আক্তার, সাথিকা হোসেন, সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, মো. তৌফিক ইনাম, ইউসুফ আব্দুল্লাহ সুমন, শেখ তাহসিন আলী, ফয়েজ আহমেদ, মো. সগীর হোসেন, শিকদার মাহমুদুর রাজী দেবাশীষ রায় চৌধুরী।
রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব মো: গোলাম রব্বানী স্বাক্ষরিত ৮ অক্টোবরের প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, ‘রাষ্ট্রপতি সংবিধান এর ৯৮ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এই ২৩ জন ব্যক্তিকে শপথ গ্রহণের তারিখ হইতে অনধিক দুই বছরের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগদান করিয়াছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ হইতে কার্যকর হইবে।’








